ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারুন লড়াইয়ে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
পাঁচ ম্যাচের সিরিজের এখন হাতে বাকি এক ম্যাচ, এর মধ্যেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ ১৩ মে শনিবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে লজ্জার হার হেরেছে বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকল পাকিস্তান যুবারা।
আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৩৯ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আরিফুল ইসলাম ও অধিনায়ক আহরার আমিন। এই জুটিতে ২৭ রান করে ফিরেন আহরার। অন্যদিকে হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানেই থেমে যান আরিফুল। ৯৫ বল খেলে ৪ চার ও এক ছক্কা হাঁকান তিনি।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ৩৪ ও পারভেজ রহমান জীবন ৩০ রানের ইনিংস খেলার পরও ২০ বল বাকি থাকতে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের আইমাল খান ও আলি আসফান্দ তিনটি করে উইকেট নেন।
২০০ রানের জবাবে দলকে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। ১৭৬ বলে ১৫২ রানের সূচনা করেন তারা। আজান ৯১ বলে ৫২ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন শাহজাইব। এরপর অধিনায়ক সাদ বেগকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন শাহজাইব।
১৪ চার ও ৩ ছক্কায় ১০৫ বলে অপরাজিত ১০৫ রান করেন শাহজাইব। ২৯ রানে অপরাজিত থাকেন বেগ।
বাংলাদেশের রাফি উজ্জামান একটি করে উইকেট শিকার করেন।
এর আগে, চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডেতে ৯ উইকেটে ও ৭৮ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর রাজশাহীতে তৃতীয় ম্যাচে ৪ উইকেটে জয় স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ হেরে একমাত্র চারদিনের টেস্টের পর ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ। আগামী ১৫ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live