ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ
এ নিয়ে দুটি সিরিজে জাতীয় দলের বাইরে আছেন। এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের সাথে সিরিজেও দলে ছিলেন না বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। এবার চেমসফোর্ডে আইরিশদের সাথেও ওয়ানডে দলের বাইরে অভিজ্ঞ এই অলরাউন্ডার।
বিশ্বকাপের আগে আর সর্বোচ্চ দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দুই সিরিজে কি দলে থাকবেন অনেক বার বাংলাদেশকে জেতানর নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ? নাকি তরুণ সম্ভাবনাময় আফিফ হোসেন ধ্রুব, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আর নুরুল হাসান সোহানের কেউ বিবেচনায় আসবেন? তা নিয়ে রাজ্যের কথাবার্তা, আলোচনা-পর্যালোচনা।
অভিজ্ঞ এই টাইগার অলরাউন্ডার রিয়াদকে কি বিশ্বকাপে বিবেচনায় আনা হবে? তা নিয়ে কথাবার্তা একটু বেশি। যদিও স্বর্ণ সময় পিছনে ফেলে এসেছেন, তারপরও মাহমুদউল্লাহ রিয়াদকে একদম হেলাফেলার সুযোগ নেই।
আইসিসি ইভেন্টে তার রয়েছে তিন তিনটি শতরান। যার দুটি ২০১৫ সালের বিশ্বকাপে। আর অন্যটি ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার বিশ্বকাপ দলে রিয়াদকে নেয়ার সময় আগের পারফরমেন্স বিবেচনায় আনা হবে কিনা, সেটাই দেখার।
তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে রিয়াদ বিবেচনায় থাকবেন। পাপন বলেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ থাকবে বিশ্বকাপে।'
কিন্তু রিয়াদ তো শেষ দুই সিরিজে দলেই নেই। তাকে কি সত্যই বিশ্বকাপে বিবেচনায় আনা হবে? এ প্রশ্নর জবাবটা একটু ঘুরিয়ে দিয়েছেন বিসিবি বিগ বস। তার ব্যাখ্যা, 'হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ জিনিসগুলোই চিন্তা করে তাকে (রিয়াদকে) স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে)।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live