ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই মাত্র পাওয়াঃ স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন
চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দারুন ছন্দে আছেন দুই দল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শেখ জামাল।
তবে এই ম্যাচেই বিপাকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ে এসে ইনজুরিতে পড়েন তিনি। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।
শেখ জামালের ইনিংসের ৪৭তম ওভারে ব্যক্তিগত কোটার ষষ্ঠ ওভারে আসেন এই পেসার। ওই ওভারের প্রথম বল করতে গিয়ে বল ছাড়ার ঠিক আগ মুহূর্তেই হঠাৎ করে পড়ে যান তিনি। আর বলটি ক্রিজে থাকা ব্যাটার নুরুল হাসানের কাঁধের ওপর দিয়ে চলে যায়। এরপর এটিকে ‘নো বল’ ডাকেন অনফিল্ড আম্পায়ার। এরপরেই স্ট্রেচারে করে সাইফউদ্দিনকে মাঠ ছাড়তে দেখা যায়।
এর আগে, ফিট না থাকায় সুপার লিগের প্রথম চার ম্যাচের একাদশে ছিলেন জাতীয় দলের এই মুখ। ‘অলিখিত’ ফাইনালের মধ্য দিয়েই আজ মাঠে ফিরেছিলেন তিনি। তবে এই ফেরাটাও সুখকর হলো না। শেষ পর্যন্ত ইনজুরি নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়েছে।
এই ম্যাচে ৫ ওভার বল করে ২৫ রান খরচায় এক উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। তবে এখনও তার ইনজুরির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live