ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কাজে আসল না রশিদের অলরাউন্ড নৈপুণ্যতা
গতকাল আইপিএলের ১৬ তম আসরে ৫৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আইপিএলের অন্যতম শক্তিশালী ৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স ডিফেন্স চ্যাম্পিয়ন গুজরাট টাইটেন্স। এই ম্যাচে ক্রিস গ্রিনের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে ছক্কা মেরে দারুণ এক ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগান তারকা রশিদ খান।
তাও মাত্র ২১ বলে। শেষ পর্যন্ত রশিদ অপরাজিত থাকেন ৩২ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এর আগে বল হাতেও চমক দেখিয়েছেন রশিদ। ৪ ওভারে মাত্র ৩০ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। গতকালের এই ম্যাচে অবশ্য রশিদের অলরাউন্ড নৈপুণ্যেও জয় পায়নি গুজরাট টাইটান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব শজে হার মেনে নেন গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে গুজরাটের ইনিংস থেমেছে ১৯১ রানে। ফলে ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গুজরাটকে। বড় লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে ভালো শুরু এনে দিতে পারেননি ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল।
।টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে দলটি। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে চরম বিপর্যয় পরে গুজরাট। দলীয় ১২ রানের মধ্যেই এই দুই ওপেনার সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। এরপর বিজয় শঙ্করের ১৪ বলে ২৯ ও ডেভিড মিলারের ২৬ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় গুজরাট। অবশ্য এই দুই সেট ব্যাটার ফিরে গেলে আবারও বিপদে পড়ে গুজরাট।
অভিনব মনোহর ৩ বলে ২ ও রাহুল তেওয়াতিয়া ১৩ বলে ১৪ রান করে ফিরলে জয়ের পথ থেকে ছিটকে যায় গুজরাট। অবশ্য রশিদ শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত ১২ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন আলজারি জোসেফ।
মুম্বাইয়ের হয়ে আকাশ মাদওয়াল ৩১ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন পিযুশ চাওলা ও কুমার কার্তিকেয়া। একটি উইকেট গেছে জেসন বেহরেন্ড্রফের ঝুলিতে। এর আগে সূর্যকুমার যাদবের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় মুম্বাই।
তিন নম্বরে নেমে সূর্যকুমার ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এ ছাড়া ওপেনার ইশান কিশান ২০ বলে ৩১, আরেক ওপেনার রোহিত শর্মা করেন ১৮ বলে ২৯ রান। শেষদিকে বিষ্ণু বিনোদের ব্যাট থেকে আসে ২০ বলে ৩০ রান। রশিদের চার উইকেট ছাড়াও একটি উইকেট পান মোহিত শর্মা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live