ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ, জেনে নিন ফলাফল
মিড অফে নিলাকশি ডি সিলভার সহজ ক্যাচ ছাড়লেন দেশের অন্যতম তারকা অলরাউন্ডার জাহানারা আলম। এই পেসা অলরাউন্ডারকেই শেষ ওভারে তুলাধুনা করলেন লঙ্কান ক্রিকেটার নিলাকশি। তার ও হার্শিথা সামারাবিক্রমার ফিফটিতে দেড়শ ছাড়াল শ্রীলঙ্কা নারী দলের সংগ্রহ। বোলিং-ফিল্ডিংয়ের মতো ব্যাটিংয়েও এদিন বিবর্ণ ছিলেন বাংলাদেশের মেয়েরা। তাতে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি নিগার সুলতানার দল।
শ্রীলঙ্কার কলম্বোয় আজ ১২ মে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমটি জয়ের পর টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেল তারা। তাতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল লঙ্কানরা।
১৮ রানে জীবন পাওয়া নিলাকশি চারটি করে ছক্কা-চারে খেলেন ৩৯ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। হার্শিথা করেন ৬ চারে ৫১। চতুর্থ উইকেটে তাদের ১০২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা।
রান তাড়ায় বাংলাদেশের কেউ খেলতে পারেননি বড় ইনিংস। তাতে ৭ উইকেটে ১১৪ পর্যন্ত যেতে পারে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শিবিরে শুরুতেই আঘাত হানেন রাবেয়া খান। চতুর্থ ওভারে তিনি ফিরিয়ে দেন ভিশ্মি গুনারত্নেকে। ২ ছক্কা ও ৩ চারে ৩২ রান করা চামারি আতাপাত্তু নাহিদা আক্তারের শিকার। ফাহিমা খাতুন দ্রুত বিদায় করেন আনুশকা সাঞ্জিওয়ানিকে।
৫৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকা শ্রীলঙ্কার হাল ধরেন হার্শিথা ও নিলাকশি। দেখেশুনে খেলে দলের রান বাড়াতে থাকেন তারা।
জমতে থাকা এই জুটি ভাঙার সুযোগ আসে ষোড়শ ওভারে। কিন্তু ফাহিমার বলে নিলাকশিকে জীবন দেন জাহানারা। শেষ পর্যন্ত হার্শিথা ও নিলাকশি মিলে রান নিয়ে যান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে।
নিলাকশি ঝড়ের বড় ঝাপটাটা যায় জাহানারার ওপর দিয়ে। শেষ ওভারে তাকে তিন ছক্কা ও এক চার মারেন ডানহাতি এই ব্যাটার। ওই ওভার থেকে আসে ২৪ রান।
৪ ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জাহানারা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে যা সবচেয়ে খরুচে বোলিং। আগের রেকর্ডটিও ছিল এই পেসারের, গত ডিসেম্বরে ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ৪৩। এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে খরুচে ৬ বোলিংয়ের মধ্যে ৪টিই তার।
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে যান রুবাইয়া হায়দার। ২০ বলে ১০ রান করে এলবিডব্লিউ হন ফারজানা হক।
কিছুক্ষণ লড়াই চালিয়ে দুটি করে ছক্কা-চারে ৩০ রান করেন সোবহানা মোস্তারি। ২ চারে ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করা নিগার হন বোল্ড।
এরপর আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। পরের পাঁচ ব্যাটারের মধ্যে কেবল রিতু মনি যান দুই অঙ্কে। ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে একশ পার করে দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা নারী দল: ২০ ওভারে ১৫৮/৩ (আতাপাত্তু ৩২, গুনারত্নে ২, হার্শিথা ৫১*, আনুশকা ৪, নিলাকশি ৬৩*; জাহানারা ৪-০-৪৪-০, মেঘলা ৪-০-২২-০, রাবেয়া ৪-০-২০-১, নাহিদা ৪-০-৩৭-১, ফাহিমা ৪-০-৩১-১)
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৪/৭ (ফারজানা ১০, রুবাইয়া ০, সোবহানা ৩০, নিগার ৩১*, মুর্শিদা ৮, রিতু ১১, নাহিদা ৫, ফাহিমা ৯*, রাবেয়া ১*; উদেশিকা ৪-০-১৭-২, সুগন্ধিকা ৪-০-১৯-১, কাভিন্দি ৪-০-২৮-২, ওশাদি ২-০-১৫-০, ইনোকা ৪-০-১৭-২, কাভিশা ২-০-১৪-০)
ফল: শ্রীলঙ্কা নারী দল ৪৪ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live