ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে নতুন যে পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান
ভারত-পাকিস্তান মধ্যে এশিয়া কাপের ভেন্যু নিয়ে থামছেই না নাটকীয়তা। এখন পর্যন্ত কাগজে-কলমে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান; তবে সেখানে খেলা হবে কি না, তা নিয়েই নিস্তিত নয়। পাকিস্তানে খেলতে যেতে রাজি না রোহিতরা। এমনকি হাইব্রিড পদ্ধতিতেও ছয় জাতির এই টুর্নামেন্ট হচ্ছে না।
তবে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাবনা অনুযায়ী, এবারের আসরের ১৩ ম্যাচের মধ্যে অন্তত চার ম্যাচ ঘরের মাঠে আয়োজনে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর ফাইনালসহ বাকি ৯ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনে আপত্তি নেই পিসিবির।
এদিকে জোর গুঞ্জন উঠেছে, পাকিস্তান থেকে ভেন্যু সরে যেতে পারে। ভেন্যু সরানোর পক্ষে ভারত।
অন্যদিকে ভেন্যু সরাতে সম্মত না পাকিস্তান। পিসিবির সঙ্গে এসব নিয়ে দফায় দফায় বৈঠক করেছে এসিসি। তবে এখনও এই বিষয়ে কোনো সমাধান আসেনি। তাই সবশেষ হাইব্রিড এশিয়া কাপের প্রস্তাব দিয়েছে পিসিবি।
সম্প্রতি এসিসির সঙ্গে ভেন্যুর ব্যাপারে বৈঠক করেন পিসিবির সভাপতি নাজাম শেঠি। এরপর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানেই হাইব্রিড মডেলের এই ধারণা দিয়েছেন নাজাম শেঠি।
শেঠির বক্তব্য, তিনদিন আগে যেই প্রস্তাবনা আমি দিয়েছি, সেখানেই সবকিছুর সমাধান আছে।
পিসিবি চেয়ারম্যানের ভাষ্য, আমরা পাকিস্তানে চারটি ম্যাচ খেলব। বাকি দলগুলো সোজা এখানে এসে ম্যাচ খেলবে এবং পরে নিরপেক্ষ ভেন্যু যেখানেই হোক, সেখানে চলে যাবে। আমরাও বাকি ম্যাচগুলো সেখানেই খেলব।
তিনি আরও যোগ করেন, ফাইনাল ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে হবে হোক, সেটা ভারতের বিপক্ষে বা অন্য কারোর বিপক্ষে। আমরা সবকিছুর সমাধান করার জন্য অনেকটাই ছাড় দিয়েছি।
উল্লেখ্য, সব ঠিক থাকলে আইসিসির এফটিপি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা চলতি বছরের এশিয়া কাপের। এবার ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপের দলগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। সুপার ফোরে দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে। সেখানে রাউন্ড রবিন লিগ শেষে ফাইনালে যাবে শীর্ষ দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live