ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘আমাকে বেশি দৌড়াতে বাধ্য করো না’
এই তারকা ক্রিকেটাররের বয়স এখন ৪১। গত আইপিএল খেলেই অবসরে যাওয়ার পরিকল্পনা ছিল হয়তো তিনি। এ কারণে নেতৃত্বও ছেড়ে দিয়েছিলেন ভারতের অন্যতম সেরা তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার হাতে। যদিও জাদেজার টানা ব্যর্থতায় আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
এই ভারতীয় সাবেক দলপতি খেলছেন এবারের আইপিএলও। ৮ নম্বরে নেমে প্রায়ই ঝড় তুলছেন এই টুর্নামেন্টের অন্যতম সফল এই অধিনায়ক। যদিও ফিটনেস এবং বয়সের ভার চাইলেও এড়িয়ে যেতে পারছেন না এই উইকেটরক্ষক। আর তাই সতীর্থদের সঙ্গে আলোচনা করে দলের কৌশল এবং নিজের ভূমিকাও ঠিক করে নিয়েছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্বল্প সময়ে নিজের জাত চিনিয়েছেন ধোনি। লো স্কোরিং এই উইকেটে ১২৬ রান তুলতেই ছয় উইকেট হারায় চেন্নাই। আটে নেমে ৯ বলে ২০ রানের ক্যামিও খেলেন ধোনি।
আর তাতে ২০ ওভারে আট উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই। এমন পারফরম্যান্সের পর দিল্লিকে ১৪০ রানের বেশি করতেও দেয়নি চেন্নাই। ম্যাচ শেষে তাই আলোচনায় চলে আসে ধোনির সেই ক্যামিও। এই আসরে যা হরহামেশাই করতে দেখা যাচ্ছে তাকে।
আইপিএলের যেকোনো মাঠেই 'ধোনি..ধোনি...' রব তুলছেন ভারতের দর্শকরা। যেকোনো দলের সমর্থকই চাইছেন ধোনির ব্যাটিং দেখতে। অথচ ধোনি নামছেন একদম শেষ ব্যাটার হিসেবে।
এমনটা কেন হচ্ছে, এই প্রশ্নের জবাবে ধোনি ইঙ্গিত দিলেন বয়স, ফিটনেসের বাস্তবতা এবং কৌশলকেই, ‘এটাই আমার কাজ। আমি সবাইকে বলেছি, আমি কী করতে যাচ্ছি। আমাকে বেশি দৌড়াতে বাধ্য কোরো না এবং এটা কাজে লাগছে। দলের জন্য এ কাজই আমার করা প্রয়োজন, অবদান রাখতে পেরে খুশি।’
দলের কৌশলগত পজিশনে ব্যাটিং করে অবশ্য দারুণ সফল বলা যায় ধোনিকে। এখন পর্যন্ত ৮ ইনিংস ব্যাটিং করে ধোনি রান করেছেন ৪৮ গড় আর ২০২ স্ট্রাইক রেটে!
এদিকে ধোনি একেবারে শেষের দিকে ব্যাটিং করায় মধুর সমস্যায় আছেন চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ব্যাটিং অর্ডারে ধোনির ঠিক আগেই ব্যাটিংয়ে নামেন জাদেজা। তাই জাদেজা উইকেটে আসতে আসতেই গ্যালারি থেকে ‘ধোনি...ধোনি...’ রব আরও বেড়ে যায়।
দিল্লির বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘আমি যখন সাত নম্বরে ব্যাটিং করি, দর্শকেরা হতাশ হয়ে মাহি (ধোনি) ভাইয়ের নামে স্লোগান তোলে। কল্পনা করুন, আমি যদি আরও আগে ব্যাটিং করি, তাহলে তারা শুধু আমার আউট হওয়ার অপেক্ষায় থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live