ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল
টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। লঙ্কান নারীদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল। তবে সিরিজের দ্বিতীয় টি-২০ তে কোনোরকম প্রতিরোধই গড়তে পারলো না টাইগ্রেসরা। দুর্দান্ত ব্যাট-বলের লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতির দলকে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
আজ ১১ মে বৃহস্পতিবার সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। তবে লঙ্কান বোলারদের তোপের মুখে ১৮.৩ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এদিন বাংলাদেশি কোনো ব্যাটার বিশ রানের ঘরেই পৌঁছাতে পারেননি।
সর্বোচ্চ ১৮ রান করে এসেছে শামিমা সুলতানা ও সুবহানা মুস্তারীর ব্যাট থেকে। এছাড়া রুবাইয়া হায়দার ১৬ ও মুর্শিদা খাতুন ১৪ রান করেন। লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় বাংলাদেশি আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। টাইগ্রেস কাপ্তান জ্যোতি ৭ রান করেন।
লঙ্কানরা লক্ষ্য তাড়া করতে নামলে পাওয়ার প্লেতে কোনো উইকেটই তুলতে পারেনি সফরকারী বোলাররা। তবে মিডল ওভারে চামারি আত্তাপাত্তু (৩৩), ভেষ্মি গুনারত্নে (১২) ও নীলাক্সি ডি সিলভার (৪) উইকেট তুলে নেয় মেয়েরা। কিন্তু হার্তিশা ২৯ ও কাভিশা ২০ রান করে চতুর্থ উইকেটে জয় ছিনিয়ে আনেন।
লঙ্কানদের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। শুক্রবার (১২ মে) একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি বাংলার মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৪৫ রান তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live