ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদঃ ক্যানসারে আক্রান্ত ইংলিশ ক্রিকেটার বিলিংস
মরনব্যাধিক্যানসারে ভুগছেন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা ক্রিকেটার ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার স্যাম বিলিংস। ৩১ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার স্কিন ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। গত ০৯ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভয়ানক এই রোগের তথ্য জানান বিলিংস নিজেই। পাশাপাশি সূর্যের আলো ত্বকে অতিরিক্ত পড়ার বিপদ সম্পর্কে সতীর্থদের মধ্যে সচেতনতা তৈরী করতে চান এই ইংলিশ এই ক্রিকেটার।
বিলিংস বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হয়ে দাঁড়াতো। আমি যদি সেদিনের মিটিংয়ের যাবার কারণে স্ক্রিনিং টেস্ট না করতাম এবং আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে। তখন এটি আরও বেশি ভয়াবহ হতো। মার্জিনগুলো খুব ছোট কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’
বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকা এই ব্যাটার বলেন, ‘এই ঘটনা অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমাকে। বহু বছর ধরে এমনটাই করার চেষ্টা করেছি। অনেক সময় মাঠে পানি নিয়ে যেতে হতো আমাকে। আপনি বুঝতে পারেন ক্রিকেটই সবকিছু নয়। এটা সঠিক সময়ে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাকে আরও বেশি সহানুভূতিশীল করে তুলেছে।’
তাপমাত্রা কম হলেও সূর্যের রশ্মি যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটি মনে করিয়ে দেন বিলিংস। ইংলিশ এই ক্রিকেটার বলেন, ‘আমি শুধুমাত্র পেশাদার ম্যাচের কথা বলছি না। ক্লাব ক্রিকেটার এবং খেলা দেখতে আসা ভক্তদেরও বলছি। সম্প্রতি আমি লর্ডসে খেলেছি যেখানে ২৫ ডিগ্রি না হবার পরও সূর্যের তাপ ছিলো। ১৮ ডিগ্রিতেও সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্থ হতে পারেন। আমি ক্রিকেটে সবাইকে নিয়ে একত্রে কাজ করতে দেখতে চাই।’
স্যাম বিলিংসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৫ সালে। এরপর দেশের হয়ে ৩ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে যথাক্রমে ৬৬, ৭০২ ও ৪৭৮ রান করেছেন তিনি। ডানহাতি এই ব্যাটারের ১ সেঞ্চুরির সঙ্গে ৭ টি ফিফটিও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live