ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নারী ক্রিকেটার নাহিদাকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় চরম বিপদে লঙ্কান ধারাভাষ্যকার
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে দারুন ভাবে ৬ উইকেটে হারায় বাংলাদেশ নারী দল। প্রায় ৯ বছর পর টাইগ্রেসরা লঙ্কানদের হারালেও সেই জয় ছাপিয়ে আলোচনায় লঙ্কান এক ধারাভাষ্যকারের মন্তব্যে।
নারী দলের নাহিদা আক্তারকে নিয়ে বেফাঁস এক মন্তব্য করেন লঙ্কান এই অধিনায়ক। এরপর থেকে আলোচনায় এসেছেন ধারাভাষ্যকার রোশন আবেসিংহে।
শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ চলাকালীন নাহিদাকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন এই ধারাভাষ্যকার। এরপর থেকেই তার (ধারাভাষ্যকার) বিরুদ্ধে ফুঁসে উঠেছেন টাইগ্রেস সমর্থকরা। এমনকি তাকে ধারাভাষ্য থেকে নিষেধাজ্ঞার দাবিও উঠেছে।
টাইগ্রেস ও লঙ্কানদের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ইনিংসের ১৩তম ওভারে নাহিদা বল করছিলেন নাহিদা। সে সময় তার ওভারের তৃতীয় বলে ‘নো’ ডাকেন আম্পায়ার।
ওই সময় ধারাভাষ্যকার রোশন বলেন, এই নো বল ক্ষমার অযোগ্য। তার দুটো কারণ আছে। এক, স্পিনার নো বল করেছে। দুই, একজন নারী নো বল করেছে। নারীদের পা বেশি দূরে যায় না। তাই তাদের নো বল করা উচিত নয়।
এরপর দেখা যায়, নাহিদার পা ক্রিজের ভিতরেই ছিল। কিন্তু বল করার সময় তার হাত লেগে উইকেট ভেঙে গিয়েছিল, তাই আম্পায়ার নো-বল ডেকেছিলেন।
এরপরই অবশ্য রোশন আবেসিংহে বলেন, আমি তো সেই কথাই বলছিলাম। একজন নারীর পা বেশি দূরে যায় না।
তবে তার এই মন্তব্য ভালোভাবে নেননি ক্রিকেট সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার তীব্র সমালোচনা শুরু হয়। এমনকি তাকে নিষিদ্ধ করার দাবিও উঠে। এরপরই অবশ্য ক্ষমা চেয়েছেন এই ধারাভাষ্যকার।
তার ভাষ্য, আমি কাউকে হেনস্থা বা আঘাত করার জন্য এই কথা বলিনি। ক্রিকেটীয় কথা বলেছিলাম; কিন্তু এরপরও যদি কারও খারাপ লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live