ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান
এশিয়া ক্রিকেট পাড়ায় সাম্প্রতিক এশিয়া কাপ নিয়ে দ্বন্দ্ব না মিটলেও ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশ্বস্ত সূত্রে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। প্রয়োজনে এশিয়া কাপ অন্য দেশে আয়োজনের কথাও বলেছিলেন তিনি। জয় আবার এশিয়া ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট। তার এমন বক্তব্যের প্রতিবাদে পিসিবির সেসময়ের প্রেসিডেন্ট রমিজ রাজা জানিয়ে দেন, পাকিস্তান দলও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
পিসিবিতে ক্ষমতার রদবদল হয়েছে। রমিজ রাজার স্থলাভিষিক্ত হয়েছেন নাজাম শেঠি। শুরুতে তিনিও রমিজের সুরেই কথা বলেন। এমনকি এশিয়া কাপ আয়োজনের জন্য বিকল্প প্রস্তাবও দেয় পিসিবি। প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিলেও বিসিসিআই তাতে সায় দেয়নি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) নাকি পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে, এশিয়া কাপ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার কারণেই নাকি এবার ভারতে ওয়ানডে খেলতে রাজি হয়েছে পিসিবি। ক্রিকবাজ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। শোনা যাচ্ছে, পাকিস্তানের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে। বাকি মাচগুলো হবে কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গৌহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বাইতে। তবে বাদ পড়তে পারে মোহালি ও নাগপুর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে পারে সেমিফাইনাল।
গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড আগামী বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ৫ অক্টোবর প্রথম ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১৯ নভেম্বর ফাইনালও হবে আহমেদাবাদে। পাকিস্তান ফাইনালে উঠলে পিসিবিও নাকি এই মাঠেই ফাইনাল খেলতে চায়। তবে বিসিসিআই পাকিস্তানের অধিকাংশ ম্যাচ দক্ষিণ ভারতে বিশেষ করে চেন্নাইয়ে আয়োজন করতে আগ্রহী। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকেই।
সবমিলিয়ে এবারের বিশ্বকাপ হবে ১০ দলের। এরইমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সরসরি মূল আসরে জায়গা করে নিয়েছে। স্বাগতিক হিসেবে ভারত তো আছেই; গতকাল বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সরাসরি জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকাও। বাকি দুই স্থান পূরণ করবে বাছাইপর্ব পেরিয়ে আসা দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live