ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ আইসিসির সেই পুরস্কার হাতে পেলেন সাকিব
চলতি বছরের গত মার্চ মাসে ব্যাটে-বলে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। অবশেষে সেই পুরস্কার বুঝে পেলেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ ১০ মে বুধবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিবের হাতে পুরস্কারের একটি ছবি প্রকাশ করেন ।
দারুন ফর্মে থাকা মাসসেরা হয়ে সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।
মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ দাপুটে সিরিজ খেলেছে বাংলাদেশ। যার নেপথ্য কারিগর অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিনেও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।
ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live