ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জোফরা আর্চারের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন এই তুখোড় বোলার

২০২৩ মে ০৯ ১৮:০৯:০৩

জোফরা আর্চারের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন এই তুখোড় বোলার

জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলতি আসরে চোটগ্রস্থ খেলোয়াড়দের লিগ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবার সেই তালিকায় যোগ হল মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার ইংল্যান্ড বসিহকাপ জয়ী ক্রিকেটার জোফরা আর্চারের নামও। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন জোফরা আর্চার। যদিও তার বদলি খুঁজে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ এই তারকা পেস বোলার জোফরা আর্চারের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্বদেশী ক্রিস জর্ডানকে দলে নেওয়া হয়েছে। এবারের আইপিএলের মিনি নিলামে ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস জর্ডানকে অবিক্রিত ছিলেন এবং তাকে নিয়ে বিডও করেনি কোন দল।

কিন্তু এখন আর্চারের চোটের কারণে আবারও আইপিএলে ফিরেছেন তিনি। এর আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ক্রিস জর্ডান। জোফরা তার পুনর্বাসনে মনোযোগ দিতে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। তার জায়গায় ক্রিস জর্ডান এখন বাকি মরশুম মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ