ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারুন ব্যাটিং তাণ্ডবে শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল
বাংলাদেশ নারী দলের অধিনায়ক অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ৭৫ রানের ইনিংসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধি বাংলাদেশ নারী দল।
আজ মঙ্গলবার (৯ মে) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার সেরা মারকাটারি ইনিংসে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের নারী প্রতিনিধিরা।
কলম্বোতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৬ রানেই ফিরে যান ওপেনার ভিস্মি গুনারত্নে। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও তিনে নামা হার্শিতা। তবে ব্যক্তিগত ৩৮ রানে নাহিদা আক্তারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন বাঁ-হাতি আতাপাত্তু।
এরপর তৃতীয় উইকেটে হার্শিতা ও নিলাকশীর ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এই দুই ব্যাটারের ৪৩ রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিল দলটি। তবে দলীয় সর্বোচ্চ ৪৫ রানে হার্শিতা ফিরলে সেই আশা ক্রমেই থমকে যায়। শেষদিকে নিলাকশীর ২৯ ও ওশাদির ৮ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। আর বাকিদের কেউই ক্রিজে থিতু হতে পারেননি।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন দুটি এবং ফারিহা তৃঞ্চা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নিয়েছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদেরও। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। আর পাওয়ার প্লেতে রুবাইয়া হায়দারের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সুবহানা মুস্তারী।
এই দুই ব্যাটারের অনবদ্য ইনিংসে লক্ষ্য পৌঁছে যায় টাইগ্রেসরা। দলের হয়ে ৫১ বলে ২ ছক্কা ও ৭ চারে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। আর ২৩ বলে ৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিতু।
লঙ্কানদের সঙ্গে দীর্ঘ ৯ বছর পরের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগ্রেসরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)