ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলের অভিজ্ঞতা বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চায় আইরিশ পেসার
আগামী কাল ০৯ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিম ম্যাচের ওয়ানডে সিরিজ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝ পথেই আয়ারল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের অন্যতম সেরা পেসার জস লিটল। তার ফেরা আয়ারল্যান্ড দলকে বাড়তি প্রেরণা যোগাবে বলে মনে করেন আইরিশ দলপতি অ্যান্ড্রু বালবির্নি।
আইপিএলে ১৬ তম সরে বেশ ভালো সময় গেছে লিটলের। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের হয়ে খেলে ৬ উইকেট নিয়েছেন এই আইরিশ পেসার। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন এই জস লিটল।
তাকে নিয়ে বালবির্নি বলেন, 'এটা দারুণ প্রেরণা যোগাবে (লিটলের আইপিএল খেলা)। সে বিশ্বকাপের খেলোয়াড় হয়ে উঠছে এবং এই ম্যাচগুলোর জন্য তাকে পাওয়ায় আমরা দারুণ আনন্দিত। আইপিএলে অবশ্যই সে দারুণ সময় কাটিয়েছে। দল হিসেবে তার থাকা আমাদের প্রেরণা যোগাবে এবং স্পষ্টতই আমাদের বোলারদেরও বাড়তি শক্তি যোগাবে। তার থেকে আমরা যতটা সম্ভব শেখার চেষ্টা করবো।'
সরাসরি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের জন্য। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই ৮ নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে আইরিশরা। অবশ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ ২-১ ব্যবধানে জিতলে বা সিরিজ হারলেও বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে আয়ারল্যান্ডের। তবে সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতে হবে তাদের।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ ছিল না। আইপিএলের জন্য সেই সিরিজে ছিলেন না লিটল। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই আইরিশ দলপতির। আইপিএলে খেলে লিটল যে উন্নতি করেছেন তাতেই খুশি তিনি। দলের বাকিরাও তার কাছ থেকে শিখতে উদগ্রিব হয়ে আছে বলে জানিয়েছেন বালবির্নি।
তিনি বলেন, 'এই বিষয়ে অনেক কথা বলা হয়েছ এবং প্রচুর লেখালেখিও হয়েছে, হচ্ছে। কিন্তু আমরা খুশি যে জস আমাদের হয়ে খেলছে। সে দলের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এবং আমাদের অনেকের সঙ্গেই বেড়ে উঠেছে। আমাদের হয়ে কয়েকটি ম্যাচে না খেলায় কোনো ক্ষোভ নেই। সে যে উন্নতি করেছে তাতেই আমরা অনন্দিত।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)