ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
লিটনের পরিবর্তিত খেলোয়াড় যোগ দিলেন কলকাতা শিবিরে
আজ ৮ মে সোমবার আইপিএলের ৫৩ ইয়ম আমচে শক্তিশালী পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন এ ক্যারিবীয় ব্যাটার। বিষয়টি নিজেদের সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে দুবারের চ্যাম্পিয়নরা কলকাতার কর্তৃপক্ষ।
আইপিএলের ১৬ তম এই আসরে লিগ পর্বে আরও চারটি ম্যাচ রয়েছে কলকাতার। নকআউট পর্বে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা। এক ম্যাচ খেলেই আইপিএলের মাঝ পথ থেকে পারিবারিক ইমারজেন্সি এবং জাতীয় দলের খেলা থাকায় আইপিএল ছেড়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে দিন কয়েক আগে কেকেআর কর্তৃপক্ষ ক্যারিবীয় ব্যাটার চার্লসকে দলে নেয়ার কথা জানিয়েছিল। তিনি সোমবার সকালে যোগ দিয়েছেন কলকাতা শিবিরে। যদিও এদিন পাঞ্জাবের বিপক্ষে তার মাঠে নামা নিশ্চিত নয়। বিমান যাত্রার ধকল কাটিয়ে উঠতে পারলে, তাকে খেলাতেও পারে কলকাতা।
চার্লস কলকাতা নাইট রাইডার্স পরিবারের তৃতীয় ক্যারিবীয় সদস্য। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন দীর্ঘদিন ধরে কেকেআরে আছেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ৩৪ বছর বয়সি চার্লস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ উইকেটরক্ষক ব্যাটারের ৪৮টি ওয়ানডে এবং ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ২২৪টি। যেখানে ২১৯ ইনিংস খেলে করেছেন ৫৬০৭ রান। এই ইনিংসগুলোতে চার্লসের ঝুলিতে আছে তিনটি শতরান এবং ৩২টি অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন চার্লস। সবশেষ বিপিএলের ফাইনালে লিটনদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতাতে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। এবার তার সার্ভিস পাওয়ার আশায় কলকাতা। এর আগে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান পারিবারিক সমস্যার কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলে তার পরিবর্তে জেসন রয়কে দলে নিয়েছিল কেকেআর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)