ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আগামীকাল যে সময়ে মাঠে নামছে বাংলাদেশ-আয়ারল্যান্ড

২০২৩ মে ০৮ ১৬:০৯:২৪

আগামীকাল যে সময়ে মাঠে নামছে বাংলাদেশ-আয়ারল্যান্ড

কয়েক সপ্তাহ আগেই দেশের মাটিতে অ্যালবামের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেন বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে, টি-২০ ও টেস্টের মধ্যে প্রতিটি সিরিজের বাংলাদেশ জয়লাভ করে। আবারও সে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার দেশের মাটিতে নয়, বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ডের মাটিতেই হতে চলেছে এই সিরিজ।

মুলাত বিশ্বকাপের বছর হওয়ায় আয়ারল্যান্ড সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন বাংলাদেশ প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। যার জন্য অনেক আগ থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছিল বাংলাদেশ দলকে। ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে এসেক্সেও বেশ আগেই উড়াল দিয়েছিল টিম টাইগার। কিন্তু বৃষ্টির বাগড়ায় সব যেন ভেস্তেই যাচ্ছে। প্রস্ততি হয়নি ঠিক মতো। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলা হয়নি একমাত্র প্রস্তুতি ম্যাচ। এখন শঙ্কা জেগেছে মূল সিরিজের ম্যাচ নিয়েও।

আগামিকাল ৯ মে মঙ্গলবার চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ইংল্যান্ড সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুই ম্যাচও শুরু হবে একই সময়।

ইংল্যান্ডে চলছে বর্ষাকাল। থেমে থেমেই হচ্ছে বৃষ্টি। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে যা চলতে পারে সারাদিনই। তাই শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও। প্রথম ম্যাচের মতো সিরিজের বাকি দুই ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির শঙ্কা আছে। আর ১৪ মে সিরিজের শেষ ম্যাচের দিন ভোর ৬টা থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তাই খানিকটা বিপাকে ক্রিকেটাররাও।

আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক খেলে জয় তুলে নেয়ার লক্ষ্য বাংলাদেশের। তবে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের চেয়ে আইরিশদেরই ক্ষতিটা বেশি হবে। কেননা এই সিরিজ ৩-০'তে জিতলে আইসিসি সুপার লিগের শীর্ষ আটে থেকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে তাদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ