ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রোহিতের লজ্জাজনক রেকর্ড দেখে বেফাঁস মন্তব্য করলেন গাভাস্কার
আইপিএলের ১৬ তম আসরে এখন পর্যন্ত সব থেকে সফলতম দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৬ তম এই আসরে সেরা ছন্দে দেখা যায়নি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে। গত মরশুমে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থেকে রোহিত শর্মার দল টুর্নামেন্ট শেষ করেছিল। ১৪ টি ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র চারটি ম্যাচ জিতেছিল। মুম্বাই চলতি আইপিএলে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে তাদের টপ অর্ডার ব্যাটিং এ। দুটি ম্যাচে ঈশান কিষানের নক ও একটিতে রোহিত শর্মার নক ছাড়া সেভাবে সফল হতে পারেনি মুম্বই পাল্টন।
এখনো পর্যন্ত মুম্বই দশটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতেছেন ও পাঁচটি ম্যাচে হেরেছেন। মুম্বাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ হলো টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। শেষ ম্যাচে মুম্বাই চেন্নাই সুপার কিংসের কাছে মাত্র ১৩৯ রান বানাতে সক্ষম হয়েছিল। যেখানে যেখানে আবার একবার অধিনায়ক রোহিত শর্মা খাতা খুলতেই হয়েছেন ব্যার্থ ।পরস্পর দুই ম্যাচেই ডাক আউট হয়েছেন রোহিত । এই পরিস্থিতিতে এবার কিংবদন্তি সুনীল গাভাস্কার আইপিএল থেকে হিটম্যানকে কয়েক দিনের ছুটি নেওয়ার পরামর্শ দিলেন।
এখনো পর্যন্ত চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স যে দশটি ম্যাচ খেলেছে তার মধ্যে ক্যাপ্টেন রোহিত শর্মার নামে একটি হাফ সেঞ্চুরি ইনিংস রয়েছে। মুম্বাইয়ের শেষ দুই ম্যাচে গুজরাত ও পাঞ্জাবের বিরুদ্ধে রোহিত ব্যাট হাতে ব্যর্থ হন। হিটম্যান মাঠ ছাড়েন কোনো রান না বানিয়েই। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করছেন, রোহিত শর্মাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবাচ্ছে। তিনি এক সাক্ষাৎকারে বললেন, “আমি কিছু পরিবর্তন দেখতে চাই ব্যাটিং মুম্বাইয়ের-এর ব্যাটিং অর্ডারে। একই সাথে আমার মনে হয় রোহিত শর্মার উচিত বিশ্রাম নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজেকে তৈরি করা।“
এবিষয়ে আরও মন্তব্য করে তিনি জানিয়েছেন, “কিছু ম্যাচ বিশ্রাম নিয়ে আবার ফিরে আসলে ও তরতাজা হয়ে উঠবে এবং বেশ ভালো খেলার সুযোগ ও পাবে। আমার ধারণা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে ও বেশি ভাবছে। তাই আমার মনে হয় ও কিছুটা বিশ্রাম নিয়ে তারপর আইপিএলের শেষ তিন-চারটে ম্যাচ খেলতে ফিরে আসুক, তাহলেই নিজের ছন্দ খুঁজে পেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য।“
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)