ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শীর্ষে ওঠা পাকিস্তানের ভুল ধরিয়ে দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার
চলতিবছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বস্তে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ শুরুর আগে দারুণ ফর্মে আছে পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সেরা দশেই আছে পাকিস্তান ক্রিকেট দলের তিন ব্যাটার। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত তাদের বোলিং লাইনআপও। কিউইদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই জয় পাওয়া পাকিস্তানের সামনে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ। তারপরও দলটায় খুঁত খুঁজে পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার।
দিন কয়েক আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দারুণ ফর্মে পাকিস্তানের ব্যাটাররা। তাদের অসাধারণ নৈপুণ্যের কারণে পাত্তাই পাচ্ছে না নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। গোটা সিরিজেই ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন ফখর জামান, বাবর আজমরা।
পাকিস্তানের ওয়ানডে দলে ওপেনিংয়ের স্লটে জায়গা নিশ্চিত ফখর জামান-ইমাম উল হকের। ওয়ানডাউনে নামা বাবর আজম তো এই ফরম্যাটের সেরাদের তালিকার একদম ওপরের দিকে থাকবেন। ৫০ ওভারের সংস্করণের সবশেষ ১৭ ইনিংসের মধ্যে ১৪টিতেই বাবর ৫০ বা তার চেয়ে বেশি রান করেছেন। সম্প্রতি তো হাশিম আমলার রেকর্ড ভেঙে গড়েছেন ওয়ানডের দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড। এই মুহূর্তে টপঅর্ডার নিয়ে পাকিস্তানের চেয়ে নির্ভাবনায় আর কে থাকতে পারে!
তবে চিন্তার জায়গাটা মিডলঅর্ডার। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ছাড়া কেউই এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আগা সালমান, শান মাসুদরা এখনও আছেন দলে আসা-যাওয়ার মধ্যেই। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচারও ঠিকই ধরতে পেরেছেন পাকিস্তানের সমস্যার জায়গাটা।
উইজডেনের সাপ্তাহিক পডকাস্টে বুচার বলেন, 'পাকিস্তান বিস্ফোরক দল। তাদের টপঅর্ডার দুর্দান্ত। ফখর, বাবর, ইমাম সবাই ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন। তবে তাদের মিডলঅর্ডার নিখুঁত নয়। পাঁচ, ছয় ও সাত নম্বর এবং ফিনিশার রোলে ও অলরাউন্ডার হিসেবে কাদের খেলাবে, সেটা এখনও তারা ঠিক করতে পারেনি।'
মিডলঅর্ডার বাদে পাকিস্তান দলে অবশ্য আর কোনো সমস্যা দেখেন না বুচার। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজে ধারাভাষ্য দিতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করা ইংল্যান্ডের হয়ে ৭১ টেস্ট খেলা বুচার আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনাই দেখছেন। প্রশংসা করলেন পাকিস্তানের বোলিং অ্যাটাকেরও।
তিনি বলেন, 'পাকিস্তানের বোলিংটাও বিস্ফোরক, পেসারদের যে কম্বিনেশনই তারা খেলাক না কেন। লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে শাদাব খানও দুর্দান্ত। নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। আমার মনে হয়, বিশ্বকাপে তাদের ভালো সুযোগ আছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)