ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অধিনায়কের ভাবনায় আফিফ-মাহমুদউল্লাহ
এই বছরের অক্টবারে ভারতের মাটিতে বসবে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বে বিশ্ব আসরকে কেন্দ্র করে এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিশ্বের সকল ক্রিকেট বোর্ড। বাংলাদেশও এর আলাদা নয়।
এই কারনে দেশের ক্রিকেটে বারবারই আসছে মাহমুদুল্লাহর প্রশ্ন। নির্বাচক প্যানেল থেকে বলা হয়েছে বিশ্রামে রাখা হয়েছে রিয়াদকে। তবে বিশ্বকাপের বছর রিয়াদকে এমন বিশ্রাম দেয়ার বিষয়টা ঠিকই রহস্য থেকে যাচ্ছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসের আগামী ৯ তারিখে সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। ম্যাচের আগে রোববার (৭ মে) গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে মাহমুদউল্লাহর প্রসঙ্গ এলে তামিম জানান, বিশ্বকাপের ভাবনায় অবশ্যই থাকবেন মাহমুদউল্লাহ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে) অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে। তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনায় আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’ রিয়াদ ছাড়াও সম্প্রতি দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন আফিফ হোসেন। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন তিনি। এরপর ডাক পাননি অ্যাওয়ে সিরিজে। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই করছেন আফিফ। ডিপিএলের চলতি মৌসুমে ৪০০-র বেশি রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার। তাই তারও সুযোগ আছে বলছেন তামিম। তিনি বলেন, ‘শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি। আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো দু-একটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)