ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে পাঁচ দলের সিরিজ খেলতে চায় ভারত
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের সূচি রয়েছে। আয়োজক হিসেবে রয়েছে পাকিস্তান। যদিও ছয় দলের এই টুর্নামেন্টকে ঘিরে এখনও রয়েছে অনিশ্চয়তা। মূলত ভারতের আপত্তির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে নিয়ে রয়েছে শঙ্কা।
নিরাপত্তার অযুহাত দেখিয়ে পাকিস্তানে যেতে চায় না ভারত। সেটা আগেই তারা জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে রাজি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই ব্যাপারে কিছুটা সায়ও দিয়েছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে ভারতে গিয়েই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি। পাকিস্তানের দেয়া এমন মডেলের বিরোধিতাও করেছেন।
ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান যদি এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন না করে তবে এশিয়া কাপই হবে না। সেই সঙ্গে তারা পাঁচ দলের ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। যদিও বাকি দলগুলো কারা হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এরই মধ্যে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে পাকিস্তানকে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। যদিও সেই প্রস্তাব মেনে নেয়নি পিসিবি। এশিয়া কাপ পাকিস্তানে না হলে শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ ছাড়া আরব আমিরাতও এশিয়া কাপ আয়োজন করতে রাজি।
পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে এশিয়া কাপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে চাচ্ছে না। তারা দ্রুতই এই ব্যাপারটির সমাধান চায়। এই ব্যাপারে কথা বলতে আগামী সপ্তাহেই আরব আমিরাতে যাওয়ার কথা ছিল পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির। তবে ব্যক্তিগত কারণে তিনি সেই সফর বাতিল করেছেন। তবে এশিয়া কাপ নিয়ে দ্রুতই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)