ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কার সফরে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে চামারি আতাপাত্তুর ৪৭ রানের ইনিংসের পরও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা। বাংলাদেশের নাহিদা আক্তারের ঘূর্ণিতে একশ রানের আগেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
দলের কাভিশা দিলহারি এবং ওশাদি রানাসিংহে যখন লঙ্কানদের টেনে তোলার চেষ্টা করেন তখনই বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ভেস্তে যায় লঙ্কান সিরিজের সিরিজের প্রথম ওয়ানডে। কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। জাহানারা আলমের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হার্শিতা সামারাবিক্রমা। বাঁহাতি এই ওপেনার ফেরেন শূন্য রানে।
এই ম্যাচে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আতাপাত্তু ও ভিশমী গুনারত্নে। তবে তাদের জুটি বড় হতে দেননি নাহিদা। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বলে লেগ সাইডে পুশ করতে চেয়েছিলেন ভিশমী। তবে ব্যাটে-বলে করতে পারেনি ডানহাতি এই ব্যাটার।
১৭ বলে ১১ রান করে সাজঘরে ফিরতে হয় ভিশমীকে। তবে অপরপ্রান্তে দ্রুত রান তুলতে থাকেন আতাপাত্তু। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছেও ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। তবে তাকে পঞ্চাশ ছুঁতে দেননি নাহিদা। বাঁহাতি এই স্পিনারের শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে আউট হন আতাপাত্তু।
ফারজানা হক দারুণ এক ক্যাচ লুফে নিলে ৪৭ রানে বিদায় নিতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। এদিকে সুবিধা করতে পারেননি ইমেশা দুলানি ও নিলাকশী ডি সিলভা। ৮৯ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করেন কাভিশা ও প্রসাদানি বিরাক্কোডি।
তারা দুজনে মিলে যোগ করেন ২৮ রান। ধীরগতিতে ব্যাটিং করা প্রসাদানিকে ২৪ রানে আউট করেন সুলতানা খাতুন। এরপর কাভিশা ও রানাসিংহে মিলে ৩৫ রান যোগ করতেই বাগড়া দেয় বৃষ্টি। সেসময় শ্রীলঙ্কার মেয়েদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫২ রান। কাভিশা অপরাজিত ছিলেন ৩০ রানে। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাহিদা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)