ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে মূল্যায়ন না পেলে আমেরিকায় খেলবেন নাসির
কয়েক বছর আগে বাংলাদেশ দলে অভিষেকের পরপরই ‘মিস্টার ফিনিশার’ উপাধি পেয়েছিলেন টাইগার ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু বাজে ফর্ম ও মাঠের বাইরের নানান কর্মকাণ্ডের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার। এমনকি এবারের বিপিএলে ব্যাট-বল হাতে অলরাউন্ড পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন বিপিএল আসরে ঢাকা ডাইনামাইটসের কাপ্তান।
বিপিএলে দারুন ছন্দের পরে অনেকের ধারণা ছিল, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াডে সুযোগ পাচ্ছেন নাসির। তবে তা আর হল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঘোষিত সেই দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। সে সময় ঠিক কি কারণে নাসিরের জায়গা হয়নি, তা-ও জানিয়েছিল বোর্ড।
গত ২ মার্চ বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে নাসিরের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছিলেন।
নান্নু জানিয়েছিলেন, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয়, অবশ্যই তাকে তৈরি করা হবে।
সম্প্রতি দেশের এক ক্রীড়া সংবাদমাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে নাসির জানিয়েছেন, বাংলাদেশে দীর্ঘদিন মূল্যায়ন না পেলে আমেরিকায় চলে যাবেন তিনি।
নাসিরের ভাষ্য, আসলে আপনাকে যদি বাংলাদেশে ভালোমতো মূল্যায়ন না করে, তাহলে আপনি বাংলাদেশে কেন থাকবেন? আমার কাছে যদি এরকম অনুভূত হয় যে, আমি ভালোমতো মূল্যায়ন হচ্ছি না, আমাকে ভালোমতো মূল্যায়ন করছে না, তাহলে আমি বাংলাদেশে কেন থাকব? আমি আমেরিকায় চলে যাব। এটা তো আমি আগেও বলেছি এখনও বলছি। এই বিপিএলের পরই আমি আমেরিকা যাচ্ছি। সেখানে মাইনর লিগ খেলা আছে, সেখানে খেলতে যাচ্ছি।
নাসির আরও যোগ করেন, এমন না যে আমি আমেরিকা চলে গেলে, বাংলাদেশে খেলব না। আমি বাংলাদেশেও খেলব। হ্যাঁ, যখন মূল্যায়নের কথা আসবে, তখন হয়তো আমি বাংলাদেশ জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে চলে যাব আমেরিকা। যদি আমার মনে হয়, আমার এখন চলে যাওয়া দরকার, তখন চলে যাব। দেখা যাক, কী হয়। আমি যেটা বললাম আমার যদি মনে হয় যে, আমাকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, তাহলে আমি হয়ত অন্যকিছু বেছে নিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)