ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৪৫৮ রানের আইপিএল ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব, জেনে নিন ফলাফল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলতি ১৬ তম আসরে গতকাল ২৮ এপ্রিল ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আসরের অন্যতম শক্তিশালী দল পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। রানবন্যার এই ম্যাচে পাঞ্জাবকে ৫৬ রানে হারিয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে লখনৌ। এই ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজস্থানের চেয়ে নেট রানরেটে পিছিয়ে থাকায় তালিকায় দুইয়ে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।
গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) রাতে মোহালিতে প্রথম ব্যাট হাতে কাইল মায়ার্স ও মার্কাস স্টোইনিসের ব্যাটিং তাণ্ডবে দুর্দান্ত ফিফটিতে ভর করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রানের বিশাল পুঁজি পায় লখনৌ। জবাবে রান তাড়া করতে নেমে লোকাল ইয়াশ ঠাকুর ও আফগান পেসার নাভিন-উল-হকের বোলিং তোপে ২০১ রানে গুটিয়ে যায় পাঞ্চাবের ইনিংস।
রানবন্যার ম্যাচে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লখনৌ অধিনায়ক রাহুল ১২ রান করে ফিরে যান। আরেক ওপেনার মায়ার্স ২৪ বলে ৫৪ রান করেন। এরপর তিনে নেমে ৩ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪৩ রানের ক্যামিও এক ইনিংস খেলেন তরুণ আয়ুশ বাদনি।
এরপর ৬ চার ও ৫ ছক্কায় স্টোইনিসের ৭২ এবং ১৯ বলে ক্যারিবীয় উইকেট-কিপার পুরানের অপরাজিত ৪৫ রানে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রানে থামে লখনৌর ইনিংস।
এর আগে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের ১৭৫ রানের সুবাদে রেকর্ড ২৬৩ রান তুলেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৩ সালের আসরে পুনে ওয়ারির্সেরর বিপক্ষে এই রেকর্ড গড়ে আরসিবি।
বোলিংয়ে পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ৫৪ রান দিয়ে একটি উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৫২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার রাবাদা। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন স্যাম কুরান ও লিয়াম লিভিংস্টোন।
বিশাল রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার শিখর ধাওয়ান ও প্রবিসিমরান সিংয়ের উইকেট হারায় পাঞ্জাব। তৃতীয় উইকেটে তাইদে ও রাজা ৭৮ রানের জুটি গড়েন। তবে রাজা ২২ বলে ৩৬ রান করে বিদায় নেন।
তার বিদায়ের পর আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তাইদেও সাজঘরে ফেরেন। বিদায়ের আগে ৩৬ বলে ৬৬ রান করেন তিনি। এরপর লিভিংস্টোন ২৩, স্যাম কারান ২১ ও জিতেশ শর্মার ২৪ রানের পরও ১৯.৫ ওভারে ২০১ রানে অলরাউট হয়ে যায় কিংস।
ফলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৫৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বোলিংয়ে ঈয়াশ ঠাকুর ৩৭ রানে ৪ উইকেট নেন। এছাড়া নাভিন ৩ ও রবি বিষ্ণই ২ উইকেট পান।
এ জয়ে দুইয়ে উঠে এল লোকেশ রাহুলের লখনৌ। সমান ১০ পয়েন্ট করে হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। আর হারের পরও পয়েন্ট তালিকার ছয়ে রয়ে গেল পাঞ্জাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)