ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ ৭১ বছরের রেকর্ড ভাঙলেন লংকান স্পিনার
১৫০ বছরের টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট শিকারি স্পিনার হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠে গেলো ক্রিকেটার প্রভাত জয়সুরিয়ার। লঙ্কান এই তারকা স্পিনার ভেঙে দিলেন সুদীর্ঘ ৭১ বছরের পুরোনো এক রেকর্ড।
সাম্প্রতিক গল টেস্টে আইরিশ ব্যাটার পল স্টারলিংকে আউট করেই রেকর্ডবইয়ে নাম লিখিয়েছেন প্রভাত। মাত্র ৭ টেস্টে ৫০ উইকেটের মালিক হয়েছেন এই বাঁহাতি স্পিনার
সবমিলিয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারি এখন প্রভাত। ১৮৮৭-১৮৮৮ মৌসুমে ৬ টেস্টে ৫০ উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার চার্লি টার্নার। তিনি এখনও এক নম্বরে।
২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় প্রভাতের। প্রথম টেস্টেই ১২ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লঙ্কান স্পিনারকে। ৬ বার তুলে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট।
স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নিতে প্রভাত পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইনকে। ১৯৫০-৫১ মৌসুমে ৮ টেস্টে ৫০ উইকেট নিয়ে এতদিন পর্যন্ত রেকর্ডটা ধরে রেখেছিলেন ভ্যালেন্টাইন।
বোলারদের মধ্যে অবশ্য প্রভাতের মতো ৭ টেস্টে ৫০ উইকেট পাওয়ার রেকর্ড আছে আরও দুইজনের। তারা দুজনই পেসার। ২০১১-২০১২ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলেন্ডার। ১৮৯৩-১৮৯৬ সালে ইংল্যান্ডের টম রিচার্ডসন ৭ টেস্টে নেন ৫০ উইকেট।
Test win No. ???? for Sri Lanka ????
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 28, 2023
Ireland's 492 becomes the highest Test total in an innings defeat! https://t.co/FjC9pjuoXp | #SLvIRE pic.twitter.com/9eEyjGmKJo
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)