ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের দলে জায়গা পেল ২৪ জন
এই বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এর বৃহত্তম এই ইভেন্টে শিরোপায় চোখ রাখছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের দল গুছানো নিয়ে এখন থেকেই তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সুত্রে জানা যায় যে , ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপকে সামনে রেখে সর্ব মোট ২৪ জন ক্রিকেটারকে নিয়ে একটি পুল তৈরি করেছে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। এই পুলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনার নাঈম শেখ ছাড়াও সাম্প্রতিক সময়ে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটাররাও রয়েছেন।
যদিও গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন দাবি করেন, বিশ্বকাপ দলে যদি রিয়াদ থাকত, তাহলে এই সিরিজগুলোতে তাকে দেখা যেত।
সুজনের ভাষ্য, রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু যদি আমি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না।
এদিকে সুজনের মন্তব্যের একদিন পরেই সুর পাল্টে কথা বলছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিশ্বকাপের ভাবনায় রিয়াদ থাকছেন কি না প্রশ্নে নান্নুর ভাষ্য, একজন না, ২৪ জন ক্রিকেটার নিয়ে পুল করা হয়েছে। সুতরাং এখানে পার্টিকুলার কেউ না, যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।
অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরেই রান খরা কাটিয়েছেন জাতীয় দলের আরেক তরুণ ওপেনার নাঈম শেখ। এ প্রসঙ্গে নান্নুর দাবি, নাঈম অবশ্যই ভালো করছে। এইচপি’তে ছিল, সামনে ‘এ’ টিমের সিরিজ আছে। অনেক খেলোয়াড়ই ভালো পারফর্ম করছে। তাদেরকে মনিটরিং করা হচ্ছে এবং আমাদের পুলের যে ২৪ জন আছে, তাদের মধ্যে অবশ্যই নাঈমও থাকবে।
জানা গেছে, এই ২৪ জন ক্রিকেটারের পুলে রয়েছেন আফিফ হোসেন-মৃত্যুঞ্জয় চৌধুরীরাও। এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, এখানে আমাদের কিছু নাম্বার অব পেস বোলারদের জন্য একটা পুল করেছি। যেখানে পেসারদের মধ্যে ১০ জন রয়েছে, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় রয়েছে। সেখান থেকে তাকে এবারের সিরিজে যুক্ত করা হয়েছে। আশা করছি, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আরও উন্নতি করতে পারবে সে।
এদিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। এ ছাড়া বিশ্বকাপ নিশ্চিত করা কোনো দলই এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি।
ক্রিকেটের এই ফরম্যাটে টাইগাররা শক্তিশালী দল হওয়ায় শিরোপা জয়ের স্বপ্নে বিসিবিও এরই মধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে আসন্ন আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবি।
টাইগারদের সাবেক এই অধিনায়কের ভাষায়, আমরা আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আমাদের দল চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব, আমরা দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।
উল্লেখ্য, চলতি বছরের ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। আর ফাইনাল হবে ১৯ নভেম্বর। আয়োজক ভারতসহ ৭ দল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে। এদের সঙ্গে যোগ দেবে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হবে আরও দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)