ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
যে কারণে হঠাৎ করেই আইপিএল ছেড়ে ফিরে এলেন লিটন দাস
দেশের খেলা শেষ করে গেল ১০ এপ্রিল আইপিএল খেলতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস। তবে এক ম্যাচ খেলে ১৮ দিনের মাথায় আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন টাইগার এই ওপেনার।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে ছিলেন তিনি। লিটনের ফিরে আসার বিষয়টি জানিয়েছে কলকাতা।
কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’
আইপিএলে এবার এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন লিটন। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় লিটনের, সে ম্যাচে করেন ৪ রান। এরপর থেকে অবশ্য সুযোগ পাননি আর। লিটনের ওপেনিং সঙ্গী জেসন রয় অবশ্য জায়গা ধরে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)