ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
হোটেলে সেই অনাকাঙ্খিত ঘটনায় মুস্তাফিজদের দিল্লির ওপর ৭ বিধিনিষেধ
ন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে টানা ৫ ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল দিল্লি ক্যাপিটালস। তবে পরের দুই ম্যাচে টানা জয় দলে আত্মবিশ্বাস ফিরিয়েছে দারুন ভাবে। কিন্তু ভালো সময়ের মুখ দেখতে না দেখতেই বড় বিধিনিষেধের মধ্যে পড়তে হল রিকি মুস্তাফিজের পন্টিংয়ের শিষ্যদের।
আসরের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পরে ফ্র্যাঞ্চাইজি দ্বারা আয়োজিত একটি পার্টির সময়ে দিল্লির এক খেলোয়াড় অনাকাঙ্খিত ভাবে একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে বসেন। এ নিয়ে অভিযোগ উঠতেই কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে নেমেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
পরিস্থিতি সামাল দিতে ক্যাপিটালস ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা। এমনকি বাইরে থেকে কেউ হোটেলে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এলেও ম্যানেজম্যান্টের অনুমতি নিতে হবে। এ ছাড়া রাত ১০টার পরে খেলোয়াড়রা কাওকে হোটেলে প্রবেশ করাতে পারবে না।
দিল্লির দেওয়া সেই আচরণবিধিতে বলা আছে যে আচরণবিধি লঙ্ঘন করা হলে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল বা জরিমানা করা হবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আচরণবিধিতে জানানো হয়েছে, 'খেলোয়াড়রা রাত ১০টার পরে তাঁদের পরিচিতদের নিজেদের ঘরে আনতে পারবেন না।'
'যদি তাঁরা তাঁদের অতিথিদের আপ্যায়ন করতে চান তবে সেটি টিম হোটেলের রেস্তোরাঁ বা কফি শপে হতে হবে। খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের জানাতে হবে যখন তাঁরা কারও সঙ্গে দেখা করার জন্য হোটেল ছাড়বেন। যে কোনো বিধি লঙ্ঘনের ফলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে।'
সানরাইজার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া দিল্লি আবারও ফিরতি দেখায় তাদের বিপক্ষেই মাঠে নামবে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকে অবস্থান করা ওয়ার্নার বাহিনীর সামনে সুযোগ আছে এই ম্যাচ জিতে ওপরে ওঠে আসার। ২৯শে এপ্রিল (শনিবার) আবারও দুই দল মুখোমুখি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)