ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

২০২৩ এপ্রিল ২৮ ১৪:৪৩:৩৫

দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রিকেট অঙ্গনে ছেলেদের মত এবার নারীদের ক্রিকেটেও শুরু হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সুপার লিগ। যেখানে চলতি বছরের আগামী জুনে ভারতের বিপক্ষে ঘরে মাঠে বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ এই সিরিজটি শেষ হবে ১২ মে। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই টাইগার তারকা নিগার সুলতানা জ্যোতিদের। দেশের মাটিতে ফিরেই ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে নামতে হবে লাল-সবুজ দলকে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই উইমেন’স চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে নিগারদের।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করবে ভারতের নারী দল। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপাক্ষিক এ সিরিজে। এই সিরিজের ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ হবে।

শ্রীলঙ্কা সফরে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার এসএলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল জ্যোতিদের। অনানুষ্ঠানিক সেই ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে জ্যোতিরা। শনিবার কলম্বোতে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ