ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নতুন করে ট্রলের শিকার হলেন আফ্রিদি
গত বুধবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। সেই দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শশহীদ আফ্রিদি। কিন্তু দল যে কোথায় যাচ্ছে তা জানেনই না তিনি। ভুল করে জিম্বাবুয়ের নাম নেওয়ায় নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।
পাকিস্তানের যুব দলকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেন শহীদ আফ্রিদি। সেখানে তিনি লেখেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েতে যাচ্ছে। ওদের জন্য শুভেচ্ছা রইল। দারুণ সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে আরও এমন সফর হোক অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে।’ আরও পড়ুন: ফখরের সেঞ্চুরিতে ৫০০তম জয় পাকিস্তানের
আফ্রিদির এমন কাণ্ডে ট্রলে মেতেছেন অনেকে। কিছু দিন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন আফ্রিদি। যদিও নিজেই পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। এমনটাই জানিয়েছিলেন বোর্ড প্রধান নাজাম শেঠী। পরে তাকে নির্বাচক থেকে সরিয়ে দেয় পিসিবি।
বাংলাদেশ সফরে একটি চার দিনের ম্যাচসহ ৫ টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে ৬ ও ৮ মে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ। আরও পড়ুন: আইপিএল ফ্র্যাঞ্চাইজির কারণে হুমকিতে আন্তর্জাতিক ক্রিকেট
এরপর রাজশাহীতে চলে যাবে দুই দল। সেখানে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ তিনটি একদিনের ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে আগামী ১১, ১৩ ও ১৫ মে। এরপর একই ভেণ্যুতে আগামী ১৭ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)