ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলের নিয়ম ভেঙে চরম শাস্তি পেল জেসন রয়
আইপিএলে ১৬ তম আসরে গতকাল ২৬ এপ্রিল আরসিবির বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন জেসন রয়। বাংলাদেশ দলের অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলে এই ইংলিশ ওপেনার জেসন রয়কে দলে ভেড়ায় কলকাতা ফ্রাঞ্চাইজি। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন বিধ্বংসী এই ব্যাটার।
গতকাল বুধবার (২৬ এপ্রিল) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল কেকেআর। দুর্দান্ত ব্যাটিং করে দলের জয়ের ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন এই ইংলিশ ব্যাটার। তবুও জরিমানা গুনতে হল এই ইংলিশ ওপেনারকে।
আইপিএল কতৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের দায়ে রয়কে অভিযুক্ত করা হয়েছে রয়। তিনি দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ জানিয়েছে, 'কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার জেসন রয়কে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হল। রয় ২.২ ধারার লেভেল-১ এ আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছিল কলকাতা। যেখানে ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৫৬ করেন রয়। জবাবে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে ১৭৯ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)