ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নেপথ্যে বাংলাদেশ! লিটনের পরবর্তী ম্যাচ নিয়ে জানা গেল চরম দুঃসংবাদ
আইপিএলের ১৬ তম আসরে পর পর ৪ ম্যাচ হারার পরে গতকাল ২৬ এপ্রিল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স। আগামী ২৯ এপ্রিল শনিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার কথা লিটনের কেকেআরের। কিন্তু শনিবার কি মাঠে নামতে পারবে কলকাতা? আবহাওয়ার জোড়া ফলা চোখ রাঙাচ্ছে।
এই দিনে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদফতর। আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালেই কলকাতায় সন্ধ্যা নেমেছে। প্রবল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। এক ধাক্কায় তাপমাত্রা খানিকটা কমেছে। ১ মে, সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনি, রবি, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারই দুপুর ৩.৩০ মিনিট থেকে ইডেনে খেলা হওয়ার কথা। তাই বৃষ্টির প্রভাব পড়তে পারে খেলায়। কলকাতা-গুজরাত খেলায় বিঘ্ন ঘটাতে পারে আবহাওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)