ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সানরাইজা হায়দ্রাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশ ঘোষণা
চলতি আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর ফের একবার নিজেদের ঘরের মাঠ চিপকে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস শুক্রবার চেন্নাই বনাম হায়দ্রাবাদ ম্যাচে দর্শকাসনে ফের একবার হলুদ ঝড় ওঠার সম্ভাবনা। গত বারের ব্যর্থতা ঝেড়ে ফেলে এই বছর বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছে চেন্নাই। গুজরাতের কাছে হেরে মরসুম শুরু করলেও সামলে নিয়েছে তারা।
জিতেছে তিনটি ম্যাচ। রাজস্থানের বিরুদ্ধে শেষ মুহূর্তের হার দলীয় পারফর্ম্যান্সে বিশেষ অভিঘাত সৃষ্টি করে নি। কনওয়ে, রাহানে, শিবম দুবে হোন বা ঋতুরাজ্, জাদেজা-দলে প্রচুর ম্যাচ উইনার রয়েছে তাদের। সেই কারণেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই।
সানরাইজার্সকে গোটা মরসুম ভোগাচ্ছে ব্যাট হাতে তাদের ধারাবাহিকতার অভাব। এখনও অবধি মায়াঙ্ক আগরওয়াল মুম্বইয়ের বিরুদ্ধে একটি মন্থর ৪৮ রানের ইনিংস ছাড়া কোনোরকম যোগদান রাখতে পারেন নি। পাশাপাশি হ্যারি ব্রুককে নিয়ে আশা রেখেছিলেন ‘অরেঞ্জ আর্মি’ সমর্থকেরা। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান পেয়েছেন তিনি।
রাহুল ত্রিপাঠী , এইডেন মার্করামদের মত অভিজ্ঞ ব্যাটাররাও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। টপ-অর্ডার হোক বা মিডল অর্ডার বেশ নড়বড়ে দেখাচ্ছে সানরাইজার্স ব্যাটিংকে । ডেথ বোলিং-এর দুর্বলতাও বেশ নজরে পড়েছে প্রথম পাঁচটি ম্যাচে। চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ফাঁকফোকরগুলি দ্রুত মেরামত না করলে চাপে পড়তে হতে পারে সানরাইজার্সকে।
চলতি মরসুমে এখনও অবধি চেন্নাইকে ভরসা যুগিয়েছে তাদের ব্যাটিং। কোনো এক বা দুই ক্রিকেটার নয়, ব্যাট হাতে অবদান রেখেছেন অনেকেই। কখনও ঋতুরাজ, কনওয়ে, কখনও আবার রাহানে বা শিবম দুবেকে দেখা গিয়েছে ত্রাতার ভূমিকায়। লোয়ার অর্ডারে ধোনি বা জাদেজারাও দ্রুত গতিতে রান তুলেছেন এই আইপিএলে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন অম্বাতি রায়ডুও।
শুক্রবারও চেন্নাই রান তাড়া করার সুযোগ পেলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন তিনিই। তবে প্রথমে ব্যাট করতে হলে দ্বিতীয় ইনিংসে চেন্নাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন আকাশ সিং। বেঙ্গালুরু ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করে জাত চিনিয়েছেন তিনি। সূত্রের খবর চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ বেন স্টোকস। যা নিঃসন্দেহে খুশির খবর চেন্নাইয়ের জন্য। তবে সম্ভবত সানরাইজার্সের বিরুদ্ধে স্টোকসকে বাইরে রেখেই মাঠে নামবেন ধোনিরা। সানরাইজার্সের ব্যাটিং বিভাগে জমাটবদ্ধতার অভাব তুখড় গেম-রিডার ধোনির নজর এড়িয়েছে এমনটা হতে পারে না। তাদের ব্যাকফুটে ঠেলে দিতে বল হাতে মাথিশ প্রতিরাণা, তুষার দেশপাণ্ডেদের কাঁধে বড় দায়িত্ব তুলে দিতে চলেছে চেন্নাই সুপার কিংস ।
সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/ উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মাথিশা প্রতিরানা, মাহিশ তীক্ষণা, তুষার দেশপান্ডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live