ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এখনও শুরু হয়নি টস, দিল্লি-কলকাতার ম্যাচ নিয়ে নতুন বিপদ

২০২৩ এপ্রিল ২০ ২০:০৪:০১

এখনও শুরু হয়নি টস,  দিল্লি-কলকাতার ম্যাচ নিয়ে নতুন বিপদ

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬ তম আসরের আজ ২০ এপ্রিল ২৮ তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। । নিজেদের প্রথম পাঁচ ম্যাচের ২টিতে জিতেছে কেকেআর এবং হেরেছে ৩টি ম্যাচে। নাইট রাইডার্স হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে।

তবে কেকেআরকে হারতে হয়েছে পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এবার অ্যাওয়ে ম্যাচে নীতিশ রানাদের লড়াই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যদিও দিল্লির নতুন মরশুম শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো। তারা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবগুলিতে হেরেছে। সুতরাং ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের খোঁজে লড়াইয়ে নামছে ক্যাপিটালস। নাইটদের নজর ছন্নছাড়া দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরায়।

ম্য়াচ শুরুর সময়েও অনুষ্ঠিত হয়নি টস। আম্পায়াররা দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শন করেও কোনও আপডেট দিতে পারেননি। যদিও হালকা বৃষ্টির মাঝেও ক্রিকেটারদের অনুশীলন চালাতে দেখা যাচ্ছে।

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে দিল্লিতে বৃষ্টি নামে। ফলে পিছিয়ে দেওয়া হয় টসের সময়। সন্ধ্যা ৭টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে পরিস্থিতি সম্পর্কে আপডেট দেবেন। যদিও ম্যাচ ভেস্তে দেওয়ার মতো বৃষ্টি নামেনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ