ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘আমি যদি কথা বলা শুরু করি, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ খেলা দেখাই ছেড়ে দেবে’
পাকিস্তান ক্রিকেট ইতিহাসে দারুণ প্রতিভা নিয়ে পাকিস্তানের ক্রিকেটে আসলেও সেই অনুযায়ী কখনই পারফর্ম করতে পারেননি উমর আকমল। ক্রিকেট মাঠের পারফরম্যান্স নয় বেশিরভাগ সময় উমর আলোচনায় থাকেন বিতর্কিত কাজের জন্য। এবার সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে হুমকি দিয়েছেন তিনি।
ভারতের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলির সমসাময়িক সময়ে ক্রিকেটে এসেছিলেন উমর। অনেকে কোহলির চেয়েও প্রতিভাবান মানতে পাকিস্তানের এই ক্রিকেটারকে। ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন দারুণভাবে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ডানহাতি এই ব্যাটার।
ফিক্সারের কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করার পাশাপাশি প্রায়শই বিতর্কিত কাণ্ডে যুক্ত হন তিনি। উমরকে নিয়ে বেশিরভাগ সময় ট্রল হয় তার ভুলভাল ইংরেজির জন্য। টুইটার, ইনস্টাগ্রামে তার হাস্যকর পোস্ট নিয়েও ট্রলের কমতি নেই। যার ফলে সাবেক, বর্তমান অনেক ক্রিকেটারই উমরের পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
যে কারণে চটেছেন পাকিস্তানের এই ব্যাটার। শুধু তাই নয়, ক্রিকেটারদের গোপন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি। উমরের ধারণা, তার সতীর্থ এবংসিনিয়র ক্রিকেটারদের নিয়ে নোংরা গোপন কথাগুলো ফাঁস করলে পাকিস্তানের মানুষ নাকি ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দেবেন।
এ প্রসঙ্গে উমর বলেন, ‘অনেক ক্রিকেটারই আমার সম্পর্কে বলে যে আমি নাকি পরিপক্ব নই। আমি তাদের সাবধান করে দিতে চাই। দয়া করে তারা যেন আমার মুখ না খোলায়। এই ক্রিকেটারদের অনেক গোপন তথ্য আমার কাছে রক্ষিত আছে। আমি যদি কথা বলা শুরু করি, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ খেলা দেখাই ছেড়ে দেবে।’
টিকটকে প্রায়শই হাস্যকর সব ভিডিও আপলোড করেন উমর। যা নিয়ে নেটিজেনরা হাসি ঠাট্টায় মেতে উঠেন। যদিও এসব নিয়ে মানুষের কথা বলার কোনো কারণ দেখছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। উমর জানান, তার জীবন কীভাবে উপভোগ করবেন সেটার পূর্ণ স্বাধীনতা তার আছে।
উমর বলেন, ‘আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের ভাইবোনের বিয়েতে কখনো নাচ–গান করেননি? যদি কেউ নিজেদের ভাইবোনের বিয়েতে নাচ–গান না করেন, তাহলে তাঁরা তা কোথায় করবেন? রাস্তায়? দেখুন, আমার জীবন আমি কীভাবে উপভোগ করব, তার পূর্ণ স্বাধীনতা আমার আছে। কারও এ ব্যাপারে কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)