ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান
চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে বাবর রে রেজওয়ানদের উত্তরসূরী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এবং রাজশাহীতে।
আসন্ন সেই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ এপ্রিল বাংলাদেশে পা রাখবেন পাকিস্তানের যুবারা। বিকালে ঢাকায় অবতরণ করে রাতের মধ্যে চট্টগ্রামে চলে যাবে পাকিস্তান দল। এরপর তিন দিনের অনুশীলন শেষে ৩০ এপ্রিল মাঠে গড়াবে দুই দলের মধ্যকার একমাত্র চার দিনের ম্যাচ (যুব টেস্ট)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ম্যাচ। ৩ মে পর্যন্ত চলবে খেলা। এরপর ৪ মে বিশ্রামে থাকবে দুই দল।
৫ মে অনুশীলনের পর ৬ মে থেকে শুরু হয়ে যাবে ওয়ানডে সিরিজ। ৮ মে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম দুইটি ওয়ানডে চট্টগ্রামে হওয়ার পর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত হবে বাকি ম্যাচগুলো। ১১,১৩ এবং ১৫ মে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচ। সব ম্যাচের আগেই বিশ্রাম কিংবা অনুশীলনের সুযোগ থাকবে একদিনের।
ওয়ানডে সিরিজ শেষে একমাত্র টি-টোয়েন্টিতে ১৭ মে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। আর এই ম্যাচ দিয়েই শেষ হবে দুই দলের ব্যাট-বলের লড়াই। টেস্ট ম্যাচ শুরু হবে সকালে সাড়ে ৯টায়, ওয়ানডে ৯টায় এবং টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে সকাল ১০টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)