ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুই তারকা ক্রিকেটার ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। আর এই সফরের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।
সেখানে পৌঁছে ২৭ এপ্রিল এসএলসি বোর্ড প্রেসিডেন্টস একাদশের সঙ্গে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল।
সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে কলম্বোর পি. সারা ওভালে। ওয়ানডের পর টি-টোয়ৈন্টি সিরিজ খেলতে নামবে এই দুই দল।
তার আগে ৭ মে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এসএলসি বোর্ড প্রেসিডেন্টস একাদশের সঙ্গে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ মে।
ম্যাচগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজের সবগুলো ম্যাচ হবে দিনে। আর তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে দুপুর একটায়। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা।
সবশেষ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া সিরিজে হেরেছে জ্যোতিরা। যদিও তিন ম্যাচের মাঝে দুটিই ভেস্তে গেছে বৃষ্টিতে। বর্তমানে পয়েন্ট টেবিলের নয়ে বাংলাদেশ।
বাংলাদেশ দল-
নিগার সুলতানা জ্যৌতি, ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার্ নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দীশা বিশ্বাস, রাবেয়া খাতুন ও সুলতানা খাতুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)