ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চাঞ্চল্যকর তথ্য ফাঁসঃ গোপন তথ্য চেয়ে সিরাজকে অচেনা এক ড্রাইভারের ফোন
আইপিএলে ১৬ তম আসরে দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় জাতীয় দলের অন্যতম সেরা বোলার মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট (৮) তাঁর। সিরাজ এবার আলোচনায় মাঠের বাইরের এক ঘটনায়। অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে ‘দুর্নীতির প্রস্তাব’ পেয়েছেন ভারতের এই পেসার।
কোহলিদের দল বেঙ্গালুরুর গোপন তথ্য পেতেই এই পেসারকে নাকি ফোন করেছিলেন সেই ব্যক্তি। দেরি না করে সিরাজ সঙ্গে সঙ্গেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) সেই প্রস্তাবের কথা জানিয়েছেন।
পিটিআই জানিয়েছে, এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘সিরাজ প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে।’ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সিরাজকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল আইপিএলের আগে, ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ চলাকালে। সে সময়ই সিরাজ প্রস্তাবের কথা আকসুকে জানান। যদিও ভারতের অন্য অনেক সংবাদমাধ্যমের দাবি, প্রস্তাবটা এসেছিল আইপিএল চলার সময়েই।
আইপিএলে ফিক্সিংয়ের ঘটনায় শ্রীশান্ত, অঙ্কিত চাভান, অজিত চান্ডিলা গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফিক্সিং নিয়ে বাড়তি সতর্ক আকসু। আইপিএলে প্রতিটি দলের সঙ্গেই থাকেন আকসুর এক কর্মকর্তা। দলের সঙ্গে একই হোটেলে থেকে সংশ্লিষ্ট সবার গতিবিধি নজরে রাখেন।
এ ছাড়া আইপিএলের আগে আকসু কর্মশালার আয়োজনও করে থাকে, যেখানে ক্রিকেটারদের যোগ দেওয়া বাধ্যতামূলক। কর্তৃপক্ষকে প্রস্তাবের কথা না জানালে ক্রিকেটারদের শাস্তির মুখে পড়তে হয়। বাংলাদেশের টেস্টে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ২০১৮ সালে আইপিএল চলাকালে দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে শাস্তির মুখে পড়তে হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)