ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া
শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপ নয় ও অ্যাশেজের ফাইনালের জন্য নতুন চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলের অন্যতম তারকা ডেভিড ওয়ার্নার টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন এমন জল্পনাকে উড়িয়ে দিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন। এছাড়া ওপেনার মার্কাস হ্যারিসের সাথে মিচেল মার্শকেও দলে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা যায়।
ইনজুরি কাটিয়ে ফিরে আসা তরুণ উইকেটরক্ষক-ব্যাটার জস ইংলিসকে স্কোয়াডে রাখা হয়েছে মার্শ ও হ্যারিসের সঙ্গে। তারকা ক্রিকেটার অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড এবং টড মারফি প্রথমবারের মতো অ্যাশেজ সিরিজের দলে আছেন।
চলতি বছরের জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে না থাকা সত্ত্বেও, হ্যারিস দলে জায়গা পান। অন্যদিকে, চুক্তির অধীনে না থাকা পিটার হ্যান্ডসকম্বকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে দিকে চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন ফাস্ট বোলার জস হ্যাজেলউডও। এ ছাড়া উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুচেন থাকবেন এই দলে। আগামী ৭ জুন ওভালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। চলতি মৌসুমের অ্যাশেজ সিরিজ শুরু হবে একই মাসের ১৬ তারিখ এজবাস্টন টেস্ট দিয়ে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:-
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live