ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল ম্যাচের সূচি পরিবর্তনের কারন ফাঁস
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন সময়ে নতুন করে এই আসরের সুচিতে পরিবর্তন আনা হল। তবে এই পরিবর্তন কেবল একটি মাত্র ম্যাচের সূচিতে বদল এসেছে। আগামী ৪ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের সূচি ছিল লখনৌ সুপার জায়ান্টসের। কিন্তু সেই দিন লখনৌ পৌরসভার নির্বাচন।
এই নির্বাচনের কারণে একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচটি। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ৩ মে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার আইপিএলের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএলের ৪৬তম ম্যাচটি হবে লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। লখনৌয়ে এই ম্যাচের তারিখ ঠিক করা ছিল ৪ মে, ২০২৩। কিন্তু নতুন করে ৩ মে এই ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে। লখনৌ পৌরসভা নির্বাচনের কারণে ম্যাচটি ৩ মে তারিখে নিয়ে আসা হয়েছে। তবে ম্যাচ শুরুর সময় পাল্টানো হয়নি।"
এদিকে হঠাৎ করে সূচি পরিবর্তন হওয়ায় কিছুটা বিপাকেই পড়েছে লখনৌ শিবির। কারণ, দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে খুব একটা সময় পাচ্ছেন না লখনৌয়ের খেলোয়াড়েরা। ১ মে ঘরের মাঠে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দলটি, এর পরই ৩ মে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ।
অন্যদিকে প্রায় তিনদিন বিরতি দিয়ে মাঠে নামবে চেন্নাই। কারণ, ৩০ এপ্রিল তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। আর বিরতি শেষে তারা লখনৌয়ের মুখোমুখি হবে।
আইপিএলের চলতি আসরে দারুণ পারফর্ম করছে লখনৌ ও চেন্নাই। ৫ ম্যাচে ৩ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে লখনৌ। আর সমান ম্যাচে সমান জয়ে রান রেটে পিছিয়ে থেকে তিন এম এস ধোনির দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)