ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হারের পর বড় শাস্তি পেল কোহলি
গতকাল ১৭ এপ্রিল সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেতর ১৬ তম আসরে ২৪ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামে শক্তিশালী দল রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতের চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের আরও একটি টান টান উত্তেজনার ম্যাচ দেখলী গোটা ক্রিকেট বিশ্ব।
গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি ৮ রানে হেরেছে আসরের অন্যতম শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ম্যাচ হারের পর জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলিকে। ম্যাচ ফি'র দশ শতাংশ জরিমানা করা হয়েছে দলটির সিনিয়র এই ব্যাটারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আইপিএলের নিয়ম ভাঙার কারণেই জরিমানা দিতে হচ্ছে কোহলিকে।
এই ব্যাপারে নিজের অপরাধ মেনে নিয়েছেন কোহলি, যার কারণে শুনানির প্রয়োজন হচ্ছে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির জরিমানার বিষয়টি জানিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারাটি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর
ম্যাচে তিনি এই ধারাটি ভঙ্গ করেন।’ মাঠে কোহলির কোন আচরণ দিয়ে ঠিক কোন নিয়ম ভেঙেছেন, সেটি নিয়ে অবশ্য কোনো ব্যাখা দেয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। যদিও ভারতীয় মিডিয়ার খবর, চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবের আউটের পর কোহলির মাত্রা ছাড়ানো উদযাপনের জন্যই তাকে জরিমানা করা হয়েছে। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চেন্নাই। দলটির পক্ষে ২৭ বলে দুটি চার ও পাঁচটি ছয়ে ৫২ রান করেন অলরাউন্ডার দুবে। একইসঙ্গে ডেভন কনওয়ের ৪৫ বলে ৮৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান তোলে চেন্নাই। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রান তুলতে
পারে বেঙ্গালুরু। কোহলি এদিন করেন ৪ বলে ৬ রান। ফাফ ডু প্লেসির ৩৩ বলে ৬২, গ্লেন ম্যাক্সওয়েলের ৩৬ বলে ৭৬ এবং দীনেশ কার্তিকের ১৪ বলে ২৮ রানের ইনিংসে লক্ষ্যের খুব কাছে পৌছায় বেঙ্গালুরু। যদিও ম্যাচ জেতা হয়নি তাদের। এদিকে কোহলির আগে মাত্রা ছাড়ানো উদযাপন করে জরিমানা গুনতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার ঋত্বিক শোকিনকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটির অধিনায়ক নীতিশ রানার সঙ্গে মাঠে বিবাদে জড়িয়েছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)