ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘আমরা পরের ৯ ম্যাচের ৯টিতেই জিততে পারি’
=ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬ তম আসরে এখনো পর্যন্ত টানা পাঁচ ম্যাচে হার। আইপিএলের এই আসরে এখন পর্যন্ত দিল্লিই একমাত্র দল যারা এখনো পয়েন্ট পায়নি। অথচ দলে আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নর্কিয়ার মতো তারকা ক্রিকেটাররা। ডাগআউটের নামগুলোতে আরও বড়—রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি।
এই আসরে স্বাভাবিকভাবেই মানসিকভাবে অনেকটাই হতাশাগ্রস্ত ওয়ার্নারের দল। কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন দলের মনোবল বাড়াতে দিল্লিকে আশার বাণী শোনালেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলী।
দিল্লি ৫ ম্যাচের চারটিতেই ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি। সর্বশেষ ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে ২৩ রানে। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়েই প্রশ্ন উঠছে বেশি। অধিনায়কেরই যেখানে দলকে আগলে রাখার কথা সেখানে ওয়ার্নারকেই আগলে রাখতে টিম ম্যানেজমেন্টকে।
সে কারণেই হয়তো সৌরভের মুখেও শোনা গেছে অধিনায়ককে সমর্থন দেওয়ার কথা। দিল্লির ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘আমাদের ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে। অধিনায়ককে সমর্থন দিতে হবে, প্রত্যেক ক্রিকেটারকেই সমর্থন দিতে হবে। পরের ম্যাচে আমরা আবার নতুন করে শুরু করব।’
আর দুটি ম্যাচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়বে দিল্লি। তবে সৌরভ এখনই আশা হারাচ্ছেন না। তাঁর মতে বাকি থাকা ৯ ম্যাচেই জিততে পারে দিল্লি।
কিন্তু কোয়ালিফাইয়ের কথা মাথায় না রেখে নিজেদের মানের জন্য খেলার কথা জানিয়েছেন সৌরভ, ‘যা হয়েছে এর চেয়ে খারাপ কিছু সম্ভব না, তাই আমরা শুধু এর চেয়ে উন্নতিই করতে পারি। এখনো নয়টা ম্যাচ বাকি আছে। আমরা বাকি থাকা নয় ম্যাচের নয়টাতেই ম্যাচেই জিততে পারি। কোয়ালিফাই করতে পারলাম কি পারলাম না সেটা এই মুহূর্তে সেটা বিষয় না। আমরা নিজেদের দিকে তাকাই, আমাদের জন্য খেলি, নিজেদের মানের জন্য খেলি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)