ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ডিপিএলের সুপার লিগ শুরু দিন তারিখ ঘোষণা
বাংলাদেশের অন্যতম জনপ্রিয়ও ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে সোমবার (১৭ এপ্রিল)। এর পরই সুপার লিগের লাইন-আপ নিশ্চিত হয়েছে। দেশের ঘরোয়া এই আসরের সুপার লিগ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সংস্করণের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দল।
এদিকে এই আসরের গ্রুপ পর্বের খেলা শেষে এখন অপেক্ষা সুপার লিগের। আগামী মাসের ১ তারিখ থেকে সুপার লিগের খেলা শুরু হবে এবং ছয় দলের এই লড়াই ১৪ মে পর্যন্ত চলবে। সুপার লিগের প্রত্যেক ম্যাচের জন্যই ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।
এবারের আসরে সবার প্রথমে সুপার লিগ নিশ্চিত করে মোসাদ্দেক হোসেন সৈকতের দল আবাহনী। পরবর্তীতে শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগ নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।
অন্যদিকে সুপার লিগের পাশাপাশি আগামী ১ মে থেকে রেলিগেশন লিগও শুরু হবে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দল এই লিগে খেলবে।
মিরপুর, ফতুল্লা এবং বিকেএসপির দুটি মাঠসহ মোট চারটি মাঠে ডিপিএলের সুপার লিগ ও রেলিগেশন লিগের খেলা হবে। তবে সুপার লিগের খেলা সম্প্রচার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সিসিডিএম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)