ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা
এর আগেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ -এর খেতাব দেয়া হলো ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ককে। অর্থাৎ এখন তিনি উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
এই নিয়ে এই তারকা গত চার বছরে তিনবার এই খেতাব পেয়েছেন ইংলিশ । একইদিনে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। আর দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। টেস্ট ক্রিকেটে পুরো বছরই
পারফর্ম করেছেন স্টোকস। ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া এই অলরাউন্ডার পারফর্ম করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও। পাকিস্তানের বিপক্ষে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নেতৃত্ব। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তার জুটিতে ইংল্যান্ড দল আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে। স্টোকসের অধীনে থাকা আগ্রাসী ইংল্যান্ড গত বছরে ১০ টেস্টের মধ্যে ৯টিতেই জয়ের দেখা পেয়েছে। গত বছর ১৫ টি টেস্ট খেলে ইংল্যান্ড। এর সবগুলোতেই দলে ছিলেন স্টোকস। ম্যাচগুলোতে ব্যাট হাতে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে বছরের তৃতীয় সর্বোচ্চ ৮৭০ রান
করেন তিনি। পুরো বছরে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেন দুটি সেঞ্চুরি। বোলিংয়েও উজ্জ্বল পারফরম্যান্স স্টোকসের। ৩১.১৯ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ ও ২০২০ সালেও সেরা হয়েছিলেন স্টোকস। তিনি ছাড়া তিনবার সেরা হতে পেরেছেন শুধুমাত্র বিরাট কোহলি। ভারতের ব্যাটিং গ্রেট অবশ্য টানা তিনবার ‘লিডিং ক্রিকেটার’ হতে পেরেছিলেন (২০১৬-২০১৮)।
টি-টোয়েন্টিতে সেরার স্বীকৃতি পাওয়া সূর্যকুমার গত বছর ৩১টি ম্যাচে ৪৬.৫৬ গড়ে এক হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটারের এক বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান তোলা
সূর্যকুমার গত বছরে হাঁকান ৬৮টি ছক্কা। এদিকে এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ম্যাচ জেতানো জনি বেয়ারস্টো হয়েছেন ‘উইজডেন ট্রফি উইনার’। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া এ পুরস্কারটি এবারই চালু করেছে উইজডেন। আর এবারই বাজিমাত করলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)