ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষমেশ কলকাতাকে নিয়ে স্বস্তির খবর দিল লিটন দাস
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে প্রথমবার খেলতে গেছেন লিটন দাস। কয়েক দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন এই বাংলাদেশি ওপেনা ব্যাটসম্যান। তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর দুটি ম্যাচ খেললেও সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেছে আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা। এই দুই ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে।
গত কাল ১৭ এপ্রিল রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছিল লিটনদের কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে।
কলকাতার জার্সিতে এখনও খেলতে নামতে পারেননি বাংলাদেশের এই ক্রিকেটার লিটন। তিনি আদৌ আইপিএলে মাঠে নামতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। তবে নিজে খেলতে না পারলেও টানা দুই হারে হতাশ নন দলটির বাংলাদেশি এই ওপেনার। লিটনের আশা, কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে।
সোমবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেন লিটন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’
কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল)। যে ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লিটনের কেকেআর। এবারের আসরে কলকাতার চেয়ে দিল্লির অবস্থা আরও খারাপ। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। ওই ম্যাচে লিটন-মোস্তাফিজকে দেখা যাবে কিনা, তার জন্য অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশি ভক্তদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)