ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টানটান লড়াইয়ে শেষ হল পাকিস্তান-নিউজিল্যান্ডের ৩য় টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল
কয়েক দিন আগে থেকে শুরু হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ। ইতিমধ্যে শেষ হয়ে গছে সিরিজের তিনটি ম্যাচ। চলতি সিরিজের প্রথম দুইটিতে জয় পান পাকিস্তান তবে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে সফকারী নিউজিল্যান্ড। এই ম্যাচে ব্যাকফুটে থেকেও লড়াই করেছে শেষপর্যন্ত, যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা।
পাকিস্তানের লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান জড়ো করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ৪৯ বলের মোকাবেলায় ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান এই অধিনায়ক। এছাড়া ড্যারিল মিচেল ২৬ বলে ৩৩ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ দুইটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয় পাক বাহিনির ইনিংস। দলীয় ৬ রানে অধিনায়ক বাবর আজম আউট হয়ে যান। এই ইনিংসে দলীয় রান পঞ্চাশের গণ্ডি পার হওয়ার আগেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর ৫৫ রানে পঞ্চম, ৬৪ রানে ষষ্ঠ ও ৮৮ রানে ৭ম উইকেট হারালেও ইফতিখার আহমেদ হাল ধরেন দলের।
৮ নম্বরে নেমে মাত্র ২৪ বলে ৬০ রান করেন তিনি, হাঁকান তিনটি চার ও ছয়টি ছক্কা। শেষ ওভারে তিনি বিদায় নিলে জয় আর পাওয়া হয়নি পাকিস্তানের। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান, এতে নিউজিল্যান্ড পায় ৪ রানের জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)