ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পুরনো তিক্ততা ভুলে জাদেজার মুখে হঠাৎই উল্টো সুর
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে হঠাৎই উল্টো সুর ভারতের অন্যতম তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার মুখে। জানালেন, "খারাপ খেললেও চেন্নাই দলের মালিকরা এতটাই ভাল যে কোনও ক্রিকেটারকে কিছু বলেন না। এটাই তাঁদের সবচেয়ে বড় গুণ। এই কারণেই চারটি আইপিএল ট্রফি তাঁরা জিতেছেন বলে মনে করেন জাডেজা।"
আইপিএলের অন্যতম শক্তিশালী দল চেন্নাইয়ের ক্রিকেটারের মুখে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এখান থেকে কিছু দিন আগে পর্যন্ত চেন্নাই কর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না এই জাডেজারই। গত বছর মাঝপথ থেকেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। এর পরে নানা জল্পনা রটেছিল যে জাডেজাকে দল থেকেই ছেঁটে ফেলা হবে। জাডেজা নিজেও চেন্নাইকে একসময় টুইটার, ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন। সেই সম্পর্ক এখন অনেকটাই অতীতে। জাডেজার পাল্টে যাওয়া কথায় তারই সুর।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলেছেন, “সিএসকে পরিচালন সমিতি এবং মালিক (এন শ্রীনিবাসন) কখনও ক্রিকেটারদের উপর চাপ দেননি। সিএসকে-র সঙ্গে ১১ বছর থাকার পরেও একই রকম মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে ওদের। খারাপ খেললেও ওরা কখনও কিছু বলে আপনাকে চাপে ফেলবে না।”
জাডেজা জানিয়েছেন, দলের কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ নেই। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের প্রতি পক্ষপাতিত্বও করা হয় না। জাডেজার কথায়, “আমাদের দলে কোনও সিনিয়র এবং জুনিয়র নেই। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারও বাকি সিনিয়রদের মতো সম্মান পাবে। কোও চাপ নেই। কেউ খেলুক বা না খেলুক, কারও প্রতি কোনও পক্ষপাতিত্ব করা হয় না।”
সমর্থকদের সঙ্গে কতটা নিবিড় যোগাযোগ তৈরি করে ফেলেছে সিএসকে, সেটাও উঠে এসেছে জাডেজার কথায়। বলেছেন, “যে বার আমরা পুনেতে খেলেছিলাম, সে বার সিএসকে-র তরফে ২-৩ হাজার সমর্থককে পুনেতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। খাবার, থাকার ব্যবস্থা করা হয়েছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)