ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

পাল্টে গেল আইপিএল ম্যাচের সময় সূচি, দেখেনিন নতুন সময় সূচি

২০২৩ এপ্রিল ১৮ ০৯:২৯:২২

পাল্টে গেল আইপিএল ম্যাচের সময় সূচি, দেখেনিন নতুন সময় সূচি

চলছে আইপিএলের ১৬ তম আসরের খেলা। ইতিমধ্যে শেষ হয়েছে আইপিএলের প্রায় তিন ভাগের এক ভাগের খেলা। তবে পরিবর্তন করা হয়েছে আইপিএল ম্যাচের সময় সূচি। আইপিএলের সূচি অনুযায়ী, আগামী ৪ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আসরের অন্যতম শক্তিশালী দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। কিন্তু লক্ষ্ণৌ পৌরসভা নির্বাচনের কারণে এই ম্যাচের সূচি পাল্টানো হয়েছে। একদিন এগিয়ে ৩ মে নতুন করে নির্ধারণ করা হয়েছে ম্যাচের সূচি। আইপিএলের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি জানানো হয়।

অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের ৪৬তম ম্যাচটি হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও চেন্নাই কিংসের মধ্যে। লক্ষ্ণৌয়ে এই ম্যাচের তারিখ ঠিক করা ছিল ৪ মে ২০২৩। কিন্তু নতুন করে ৪ মে নির্ধারণ করা হয়েছে এ ম্যাচের সূচি। লক্ষ্ণৌয়ে পৌরসভা নির্বাচনের কারণে ম্যাচটি ৪ মে-তে নিয়ে আসা হয়েছে। তবে ম্যাচ শুরুর সময় পাল্টানো হয়নি।’

ম্যাচটির সূচি পাল্টানোর কারণে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের খেলোয়াড়েরা তখন বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবেন না। ১ মে ঘরের মাঠে বেঙ্গালুরুর মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের খেলোয়াড়েরা লক্ষ্ণৌর চেয়ে বিশ্রামের বেশি সময় পাবেন। ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে ৪ মে মাঠে নামবে চেন্নাই। নির্বাচনের কারণে আইপিএলের সূচি এই প্রথম পাল্টানো হয়নি। ২০১৪ আইপিএল শুরু হয়েছিল আরব আমিরাতে। ভারতে নির্বাচন শেষে সেই সংস্করণের বাকি অংশ ভারতে ফিরিয়ে আনা হয়। ৪ মে লক্ষ্ণৌ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ