ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘ভারতের কাছে মাথা নোয়াও, নইলে নিজের পায়েই কুড়ুল মারবে’
ভারত-পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের আয়োজন নিয়ে ডামাডোল এখনও থামেনি। এক দিকে পাক বাহিনি নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে বদ্ধপরিকর, অন্য দিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সে দেশে কোন ম্যাচ খেলতে যাবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিলেন সে দেশেরই প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাক বোর্ডকে ভারতের কাছে মাথা নোয়ানোর পরামর্শ দিয়েছেন এই সাবেক।
কানেরিয়ার মতে, পাকিস্তানের পরিস্থিতি খুব একটা ভাল নয়। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিবাদ করা উচিত নয়। তিনি বলেন, ‘‘পাকিস্তানের পরিস্থিতি ভাল নয়। হয়তো অনেক দেশ খেলতে আসছে কিন্তু তাতে সার্বিক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। ভারত খেলতে না আসলে পাকিস্তানও বিশ্বকাপে খেলতে যাবে না বলে যে হুঁশিয়ারি দিচ্ছে, তা অর্থহীন। পাকিস্তানকে যেতেই হবে। নইলে আইসিসি পদক্ষেপ করবে।’’
এশিয়া কাপ নিয়ে ভারতের সঙ্গে বিবাদ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদেরই ক্ষতি করছে বলে মনে করেন কানেরিয়া। তিনি বলেন, ‘‘যা চলছে তাতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ তো বলেই দিয়েছেন, দুটো আলাদা দেশে প্রতিযোগিতা হলে খরচ অনেক বেশি হবে। পাকিস্তানের উচিত ভারতের কাছে মাথা নোয়ানো। দুবাইয়েই এশিয়া কাপ আয়োজন করা। নইলে নিজের পায়েই কুড়ুল মারবে তারা।’’
ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের প্রস্তাবে পাকিস্তানকে রাজি হওয়ার পরামর্শ দিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার। তাঁর কথায়, ‘‘পাকিস্তানকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও ভাবতে হবে। এ বার যদি ওরা ভারতের কথা মেনে নেয় তা হলে হয়তো ২০২৫ সালে ভারত পাকিস্তানে খেলতে আসতে রাজি হবে। নইলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও খোয়াতে হবে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)