ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বাফুফে সেই বিষয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি পাপন

২০২৩ এপ্রিল ১৭ ১৪:৪৯:৫৮

বাফুফে সেই বিষয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি পাপন

সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিয়ে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জালিয়াতির দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গেল ক’দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তর্কের লড়াইয়ে জড়ান দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রীড়াঙ্গনে অনেকদিন ধরেই আছেন তিনি। আবাহনী ক্লাব হয়ে ক্রিকেট বোর্ডে সংগঠক হিসেবে আছেন এক যুগের বেশি সময় ধরে।

সব মিলিয়ে তার কাছে জানতে চাওয়া হয় বাফুফেতে নেমে আসা বাফুফে সেক্রেটারির নিষেধাজ্ঞা নিয়ে। জবাবে সোমবার মিরপুরে পাপন বলেছেন, ‘নো কমেন্টস। ক্রিকেটের বাইরে কোনো কিছুতেই আগ্রহ নেই। ’

নিষেধাজ্ঞা আসা বাফুফের জন্য লজ্জার কি না, এমন প্রশ্ন শুনে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। বাফুফে সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞা কি ক্রীড়াঙ্গনের জন্যও অশনি সংকেত?

এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এটা দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা দ্রুত হয়ে যায়। দেখি আগে কী করে। ’

কোনো রকম চিন্তায় পড়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘চিন্তার কিছু নাই। আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। এটা শেষ। ওখানে কী হচ্ছে যেহেতু আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই। ’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ